TRENDING:

CPIM: ব্যবসায়ীকে পার্টি অফিস লিজ দিয়েছিল CPIM, কিন্তু তারপরই যা ঘটল...বর্ধমানে 'যুদ্ধজয়' লাল ব্রিগেডের

Last Updated:

CPIM: দলীয় সূত্রে জানা গিয়েছে, গুসকরার ৭ নম্বর ওয়ার্ডের লজপাড়া এলাকায় অবস্থিত ওই ভবনটি আর্থিক সমস্যার কারণে এক সময় জনৈক ব্যবসায়ীর কাছে লিজ দেওয়া হয়েছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ধমান: আর্থিক সংকটে লিজ দেওয়া দলীয় কার্যালয় পুনরুদ্ধার করল সিপিআইএম। পূর্ব বর্ধমানের গুসকরায় মিছিল করে আর্থিক সংকট মেটাতে একসময় লিজ দেওয়া দলীয় কার্যালয় পুনরুদ্ধার করল সিপিএম। শনিবার বিকেলে পূর্ব বর্ধমানের গুসকরা শহরে মিছিল করে দলের কর্মীরা তাদের লোকাল কমিটির কার্যালয় ‘রবীন সেন ভবন’-এর দখল নেন।
কী ঘটল বর্ধমানে?
কী ঘটল বর্ধমানে?
advertisement

দলীয় সূত্রে জানা গিয়েছে, গুসকরার ৭ নম্বর ওয়ার্ডের লজপাড়া এলাকায় অবস্থিত ওই ভবনটি আর্থিক সমস্যার কারণে এক সময় জনৈক ব্যবসায়ীর কাছে লিজ দেওয়া হয়েছিল। তবে লিজের নির্দিষ্ট মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও ওই ব্যবসায়ী ভবনটির দখল ছাড়তে চাইছিলেন না বলে অভিযোগ। বিষয়টি নিয়ে একাধিকবার তাঁকে জানানো হলেও কোনও সুরাহা হয়নি।

advertisement

এদিকে, আগামী ১২ ফেব্রুয়ারি শিল্প ধর্মঘটের ডাক দিয়েছে সিপিআইএম। সেই ধর্মঘটের সমর্থনে শনিবার গুসকরা শহরে দলের পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি লজপাড়া এলাকায় পৌঁছনোর পর সিপিএমের কর্মীরা রবীন সেন ভবনের দখল নেন। এ প্রসঙ্গে সিপিআইএমের গুসকরা শহর এরিয়া কমিটির সম্পাদক ইরফান শেখ বলেন, “আমরা একসময় আর্থিক সমস্যার কারণে এই ভবনটি লিজ দিয়েছিলাম। কিন্তু লিজের মেয়াদ শেষ হওয়ার পরেও ওই ব্যবসায়ী দখল ছাড়ছিলেন না। একাধিকবার অনুরোধ করা হয়। শেষ পর্যন্ত দলীয় কর্মীরাই ভবনের দখল নেন। কোনও রকম বাধার মুখে পড়তে হয়নি।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সংসার সামলে মাসিক ১০-১২ হাজার টাকা আয়! মহিলাদের সামনে উপার্জনের নয়া দিশা
আরও দেখুন

১৯৯৯ সালের মে মাসে প্রাক্তন মন্ত্রী বিনয়কৃষ্ণ চৌধুরীর হাত ধরে ভবনটির উদ্বোধন হয়। দীর্ঘদিন ধরে এখান থেকেই গুসকরা শহরে সিপিএমের সাংগঠনিক কাজকর্ম পরিচালিত হত। ২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সিপিএমের সংগঠন দুর্বল হতে শুরু করে। আর্থিক সংকট কাটাতে ২০১৯ সালের জানুয়ারি মাসে গুসকরার বাসিন্দা ও পেশায় প্রোমোটার স্বপন পালকে চুক্তি অনুযায়ী বছরে ১ লক্ষ ৮০ হাজার টাকায় ভবনটি লিজ দেওয়া হয়। কিন্তু অভিযোগ, ২০২২ সালের জানুয়ারিতে লিজের মেয়াদ শেষ হয়ে গেলেও ভাড়াটিয়া ভবনটি দলের হাতে ফেরত দেয়নি।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
CPIM: ব্যবসায়ীকে পার্টি অফিস লিজ দিয়েছিল CPIM, কিন্তু তারপরই যা ঘটল...বর্ধমানে 'যুদ্ধজয়' লাল ব্রিগেডের
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল