আসন্ন ভোটে দিনহাটা কেন্দ্র থেকে রাজ্যের মন্ত্রী তথা দাপুটে নেতা উদয়ন গুহকে দাঁড় করিয়েছে তৃণমূল। তুফানগঞ্জে আবার ভরসা বাইশ গজ কাঁপানো প্রাক্তন ক্রিকেটার শিবশংকর পাল।
কোচবিহার উত্তর এবং কোচবিহার দক্ষিণ কেন্দ্রে যথাক্রমে পার্থপ্রতিম রায় ও অভিজিৎ দে ভৌমিককে টিকিট দিয়েছে জোড়াফুল শিবির। মেখলিগঞ্জ কেন্দ্রে দলের ভরসা হেভিওয়েট নেতা পরেশচন্দ্র অধিকারী।
advertisement
এছাড়া মাথাভাঙায় সাবলু বর্মণ, সিতাইয়ে সঙ্গীতা রায় বসুনিয়া, নাটাবাড়িতে শৈলেন বর্মা এবং শীতলকুচিতে হরিহর দাসকে দাঁড় করিয়েছে তৃণমূল কংগ্রেস। সব মিলিয়ে, এবারের বিধানসভা নির্বাচনে নতুন ও পুরনো মুখের মেলবন্ধনে কোচবিহারে জোড়াফুল ফোটানোর রণকৌশল সাজানো হয়েছে বলে মনে করছেন অনেকে।
প্রসঙ্গত, এবার বাংলার ২৯৪টি বিধানসভা কেন্দ্রে দু’দফায় ভোট হবে। আগামী ২৩ এপ্রিল প্রথম দফা এবং ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে। ফলাফল ঘোষণা করা হবে ৪ মে।
