TRENDING:

Cooch Behar News: ডিউটিতে যাওয়া আর হল না! রাস্তাতেই ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ হারালেন হলদিবাড়ি থানার হোমগার্ড

Last Updated:

Cooch Behar News: ডিউটিতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন কোচবিহারের হলদিবাড়ি থানার এক হোমগার্ড। মৃত্যু হয়েছে তাঁর বাইকে থাকা আরও এক ব্যক্তির। তদন্তে নেমেছে পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহারঃ মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল কোচবিহার। ডিউটিতে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন হলদিবাড়ি থানার এক হোমগার্ড। মৃত্যু হয়েছে আরও এক যুবকের। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
হলদিবাড়ি থানা | ফাইল ছবি
হলদিবাড়ি থানা | ফাইল ছবি
advertisement

শনিবার সকালে হলদিবাড়ি থানার অন্তর্গত জয়ী সেতুতে ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেখলিগঞ্জের দিক থেকে বাইক নিয়ে ডিউটিতে যোগ দিতে যাচ্ছিলেন হলদিবাড়ি থানার হোমগার্ড হামিদুল রহমান (৫৫)। তাঁর সঙ্গে ছিলেন রবি সরকার (৩৬) নামে এক ব্যক্তি। সেই সময়ই ঘটে বিপত্তি।

আরও পড়ুনঃ সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে ফের দুর্ঘটনা! ভিতরে পড়ে প্রাণ হারালেন জয়নগরের ব্যক্তি

advertisement

জানা যাচ্ছে, হামিদুলরা যখন বাইক নিয়ে যাচ্ছিলেন সেই সময় একটি দ্রুতগতির অজ্ঞাত পরিচয় গাড়ি তাঁদের বাইকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে হলদিবাড়ি থানায় খবর দেন।

দুর্ঘটনার কথা জানতে পেরে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। তাঁরা দেহ দু’টি উদ্ধার করে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যায়। ময়নাতদন্তের জন্য মৃতদেহ দু’টি মাথাভাঙা মহকুমা হাসপাতালে পাঠানো হবে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে হলদিবাড়ি থানার পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নবদ্বীপে ভয়াবহ আগুন, আতঙ্কে গোটা এলাকায়! গোডাউনের ভিতরে কী ছিল, অভিযোগ এলাকাবাসীর
আরও দেখুন

প্রসঙ্গত, প্রায় নিত্যদিনই রাজ্যের নানা প্রান্ত থেকে বিভিন্ন পথ দুর্ঘটনার খবর সামনে আসে। এবার ঘটনাস্থল কোচবিহার। প্রাণ হারালেন হলদিবাড়ি থানার এক হোমগার্ড সহ এক যুবক। পুলিশের তদন্তে কী উঠে আসে সেটাই এখন দেখার।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Cooch Behar News: ডিউটিতে যাওয়া আর হল না! রাস্তাতেই ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ হারালেন হলদিবাড়ি থানার হোমগার্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল