TRENDING:

Electrocution death: কোচবিহারে কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ যুবকের মৃত্যু! আহত আরও চার

Last Updated:

কোচবিহার জেলায় বড় দুর্ঘটনা, দিনহাটার গড়কুড়ায় বিদ্যুতের শক খেয়ে একসঙ্গে পাঁচ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। সেই সঙ্গে গুরুতর আহত অবস্থায় তিন জনকে ভর্তি করানো হয়েছে দিনহাটা মহকুমা হাসপাতালে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শুভঙ্কর সাহা, দিনহাটা: কোচবিহার জেলায় বড় দুর্ঘটনা, দিনহাটার গড়কুড়ায় বিদ্যুতের শক খেয়ে একসঙ্গে পাঁচ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। সেই সঙ্গে গুরুতর আহত অবস্থায় তিন জনকে ভর্তি করানো হয়েছে দিনহাটা মহকুমা হাসপাতালে।
তড়িদাহত হয়ে মৃত্যু
তড়িদাহত হয়ে মৃত্যু
advertisement

স্থানীয় সূত্রে খবর, রবিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, ওই এলাকায় একটি স্টোনচিপস তৈরির কারখানায় কাজ চলছিল। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বেশ কয়েক জন শ্রমিক। সেই ঢালাই মেশিনটির উপর একটি লোহার রড ছিল।

আরও পড়ুন: ইরানে খামেনেইয়ের উত্তরসূরি আরাফি, ঘোষণা করল তেহরান! জানেন কে এই আলিরেজা আরাফি?

advertisement

মেশিনটি সরানোর সময় লোহার রডটি নীচে নামাতে ভুলে যান শ্রমিক-সহ ওখানে উপস্থিত থাকা স্থানীয় লোকজন। পরবর্তীতে সেই লোহার রডটি ওই এলাকায় দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের হাই টেনশন বিদ্যুতের তারে লেগে যায়। আর সেই সময় মেশিনটি ধরে থাকা শ্রমিকরা বিদ্যুতের শক খেয়ে ছিটকে পড়েন। বিপুল ভোল্টের ধাক্কায় ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয়। মৃত শ্রমিকরা হলেন মুকুল বর্মণ (২৯), রাজু সেন, রাজু সেন, সুমন এবং সঞ্জয় বর্মণ।

advertisement

আরও পড়ুন: ‘SIR করুন আর FIR করুন আপনাদের আসন ৫০ এর নীচে থাকবে’, বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের

সেরা ভিডিও

আরও দেখুন
শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড কাটোয়া, কোথাও নৌকা, কোথাও গামলা ভাসিয়ে পেঁয়াজ-রসুন তুলছে চাষিরা
আরও দেখুন

সেই সঙ্গে ঘটনাস্থলে আহত হন আরও তিন জন। আহতদের তৎপরতার সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। মৃত শ্রমিকদের দেহগুলি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে, পরিবারের সদস্যদের দ্রুততার সঙ্গে খবর দেওয়া হয়েছে। শ্রমিকের মৃত্যুর ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/কোচবিহার/
Electrocution death: কোচবিহারে কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ যুবকের মৃত্যু! আহত আরও চার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল