TRENDING:

Content Creator Sexual Assualt: ফ্ল্যাটে আটকে রেখে তরুণীকে নির্যাতনের অভিযোগ, বাঙালি কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে তদন্ত শুরু

Last Updated:

Content Creator Sexual Assualt: কলকাতার বেহালা এলাকায় এক কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে এক তরুণীকে মারধর, শ্লীলতাহানি ও বেআইনিভাবে আটকে রাখার অভিযোগ উঠেছে। অভিযুক্তের নাম শমীক অধিকারী। অভিযোগের ভিত্তিতে বেহালা থানায় মামলা রুজু হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ কলকাতার বেহালা এলাকায় এক কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে এক তরুণীকে মারধর, শ্লীলতাহানি ও বেআইনিভাবে আটকে রাখার অভিযোগ উঠেছে। অভিযুক্তের নাম শমীক অধিকারী। অভিযোগের ভিত্তিতে বেহালা থানায় মামলা রুজু হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

আরও পড়ুনঃ রাহুর রাশিতে সূর্যের গোচর ৩ রাশিকে ধনী করে তুলবে, সাফল্য তাঁদের পায়ের তলায়

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারী তরুণীর দাবি—গত ২ ফেব্রুয়ারি রাত প্রায় ৯টা থেকে পরের দিন বিকেল সাড়ে ৫টা পর্যন্ত অভিযুক্ত তাঁকে নিজের ফ্ল্যাটে আটকে রাখে। ওই সময়ের মধ্যে তরুণীর উপর শারীরিক নির্যাতন ও মারধর করা হয়। অভিযোগ, প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছিল।

advertisement

এই ঘটনায় বেআইনিভাবে আটকে রাখা, মারধর, শ্লীলতাহানি এবং প্রাণনাশের হুমকির ধারায় মামলা দায়ের করা হয়েছে। তদন্তের অংশ হিসেবে ঘটনার সময়কাল, অভিযোগের সত্যতা ও প্রাসঙ্গিক প্রমাণ খতিয়ে দেখছে পুলিশ। প্রয়োজনে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে বলে পুলিশ সূত্রে ইঙ্গিত।

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

এ বিষয়ে এখনও পর্যন্ত অভিযুক্তের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুলিশ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে বলে জানানো হয়েছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Content Creator Sexual Assualt: ফ্ল্যাটে আটকে রেখে তরুণীকে নির্যাতনের অভিযোগ, বাঙালি কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে তদন্ত শুরু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল