TRENDING:

Trinamool Congress: নাম ঘোষণা হতেই ময়দানে! প্রচারে বেরিয়ে ঝড় তুললেন চোপড়ার তৃণমূল প্রার্থী, দলের কর্মীদের উদ্দেশে বড় বার্তা

Last Updated:

Trinamool Congress: মঙ্গলবার ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে তৃণমূল। চোপড়ায় এবারও টিকিট পেয়েছেন বর্তমান বিধায়ক তথা দাপুটে নেতা হামিদুল রহমান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চোপড়া, উত্তর দিনাজপুরঃ বাংলায় ভোটের দামামা বেজে গিয়েছে। সামনে এসেছে দিনক্ষণ, ঘোষণা হয়েছে বিভিন্ন দলের প্রার্থীদের নাম। এবার শুরু হয়ে গেল জোরকদমে প্রচার। কোমর বেঁধে ময়দানে নেমে পড়লেন উত্তর দিনাজপুরের চোপড়ার তৃণমূল প্রার্থী তথা বর্তমান বিধায়ক হামিদুল রহমান।
ভোট প্রচারে চোপড়ার তৃণমূল প্রার্থী
ভোট প্রচারে চোপড়ার তৃণমূল প্রার্থী
advertisement

মঙ্গলবার ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। চোপড়া কেন্দ্রে বর্তমান বিধায়ক হামিদুল রহমানের উপরেই আস্থা রেখেছে দল। গতকাল আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা হতেই দলের কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা চোখে পড়ছে। ইতিমধ্যেই ভোট প্রচারেও নেমে পড়েছেন জোড়াফুল প্রার্থী।

আরও পড়ুনঃ ছাদ বাগান তৈরির সহজ পদ্ধতি! লাগবে না দামি চারা, ফেলে দেওয়া গাছের ডালেই বাজিমাত করছেন বর্ধমানের ডেন্টাল টেকনিশিয়ান

advertisement

মঙ্গলবার বিকেলে স্থানীয় তৃণমূল নেতৃত্বের উদ্যোগে চোপড়ার সোনাপুর প্রাথমিক বিদ্যালয় ময়দানে একটি সভা আয়োজিত হয়েছিল। সেখানে হামিদুল রহমানকে ফুল এবং উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানানো হয়। সেখান থেকে দলের সব কর্মীদের একজোট হয়ে আসন্ন ভোটের লড়াইয়ে নামার ডাক দেন তৃণমূল প্রার্থী।

সেরা ভিডিও

আরও দেখুন
বাবার মতোই বাগপটু, কঠিন আসন জিততে 'বিরল' সমস্যা নিয়ে আসরে গৌতম পুত্র সপ্তর্ষী
আরও দেখুন

এই সভা শেষ হওয়ার পর তৃণমূলের কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচারে বের হন হামিদুল রহমান। সোনাপুর বাজার এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। জনতার অভাব-অভিযোগ শোনার পাশাপাশি উন্নয়নের ধারা বজায় রাখার কথা দেন তৃণমূল প্রার্থী তথা চোপড়ার বিধায়ক।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Trinamool Congress: নাম ঘোষণা হতেই ময়দানে! প্রচারে বেরিয়ে ঝড় তুললেন চোপড়ার তৃণমূল প্রার্থী, দলের কর্মীদের উদ্দেশে বড় বার্তা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল