TRENDING:

Car Accident: ভাগীরথীতে তলিয়ে গেল স্করপিও গাড়ি, কোনওরকমে প্রাণে বাঁচল চালক, তারপরই...

Last Updated:

Car Accident: ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেল লালবাগ সদর ফেরীঘাটে৷ নৌকা পারাপার করার সময়েই ভাগীরথীতে তলিয়ে গেল স্করপিও গাড়ি। তবে কোনও প্রকারে গাড়ি থেকে বেড়িয়ে প্রাণে বাঁচেন চালক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: লালবাগ সদর ফেরীঘাটে নৌকা পারাপারের সময় ভাগীরথীতে তলিয়ে গেল স্করপিও গাড়ি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
ভাগীরথীতে তলিয়ে গেল স্করপিও গাড়ি (ফাইল ছবি)
ভাগীরথীতে তলিয়ে গেল স্করপিও গাড়ি (ফাইল ছবি)
advertisement

তবে কোনও প্রকারে গাড়ি থেকে বেড়িয়ে প্রাণে বাঁচেন চালক। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মুর্শিদাবাদ থানার বিশাল পুলিশ বাহিনী। নদীতে ডুবুরি নামিয়ে গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।

আরও পড়ুন-হোলিতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চরম ভয়ঙ্কর…! চাকরিতে বাধা, বিপুল আর্থিক ক্ষতি, ৩ রাশির মারাত্মক বিপদ, আপনার কপালে কী?

এই সদরঘাটে একইভাবে একাধিকবার নদীতে গাড়ি ডোবার ঘটনা ঘটেছে। প্রাণহানির ঘটনাও ঘটেছিল। তারপরেও নিরাপত্তার তোয়াক্কা না করে জীবনের ঝুঁকি নিয়ে অবাধে একাধিক গাড়ি নিয়ে নৌকা পারাপার করা হয় বলে অভিযোগ। তবে প্রশাসনের পক্ষ থেকে কোনও ব্যবস্থা না নেওয়া করায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।

advertisement

আরও পড়ুন-বিরাট সুখবর! নৈহাটির বড়মার মন্দিরে গিয়ে আর দিতে হবে না লাইন! কারা পাবেন বিশেষ সুবিধা? জানুন

কিছুদিন আগেই বর্ধমান শহরে পৃথক তিনটি পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের, আহত হয়েছে আরও ৩ জন। প্রথম দুর্ঘটনাটি ঘটে বর্ধমান শহরের গোলাপবাগে মেঘনাদ সাহা তারামণ্ডলের গেটের সামনে। বর্ধমানের সরাইটিকর এলাকার বাসিন্দা পেশায় গ্রিল মিস্ত্রি শেখ নাসিরুদ্দিন ওরফে শেখ আরবাজ কাজ শেষে তার আরও দুই সহকর্মী শেখ আরমান ওরফে জিৎ ও বাপি মল্লিককে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার পথে ইলেক্ট্রিক পোলে গিয়ে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সেখ নাসিরুদ্দিন ওরফে সেখ আরবাজের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রাত গড়িয়ে শেষ হয় পুজো, বারাসতের প্রাচীন বাবা পঞ্চাননের ধুনো পোড়া দেখতেই উপচে পড়ে ভিড়
আরও দেখুন

অন্যদিকে, গুরুতরভাবে জখম অবস্থায় সেখ আরমান ও বাপি মল্লিককে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। অপর ঘটনাটি ঘটে গোলাপবাগ মোড় এলাকায়। দ্রুতগতির একটি চারচাকা গাড়ি পিষে দেয় মোটরবাইক নিয়ে দাঁড়িয়ে থাকা দুই যুবককে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু-জনেরই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম শেখ রাজু ও সেখ স্বাধীন। দু’জনেরই বাড়ি বুদবুদ থানার তিলডাঙ্গা গ্রামে। দুজনই পেশায় ফলস্ সিলিং মিস্ত্রি ছিল। কাজ শেষে বাড়ি ফেরার পথে গোলাপবাগ মোড়ে চা খেতে দাঁড়িয়েছিল দু’জনে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Car Accident: ভাগীরথীতে তলিয়ে গেল স্করপিও গাড়ি, কোনওরকমে প্রাণে বাঁচল চালক, তারপরই...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল