TRENDING:

Calcutta High Court: বাবা-মায়ের অত্যাচারে বাড়িছাড়া তিন কন্যা, হাইকোর্টের কড়া নির্দেশ! বেনজির দৃশ্য দেখল আদালত

Last Updated:

Calcutta High Court: বেলঘরিয়ার বাসিন্দা শিশু তিনটির বাবা-মা তাদের অত্যাচার করে বাড়ি থেকে বের করে দিয়েছে বলে বেলঘরিয়া থানায় ২০২৩ সালের মার্চ মাসে অভিযোগ দায়ের করেন বেলঘরিয়ার এক ব্যক্তি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বাবা-মায়ের অত্যাচারে বাড়ি ছাড়া নাবালিকা তিন শিশু কন্যা। শুনলে সিনেমার গল্পের মতো লাগবে। কিন্তু একেবারেই গল্প নয়। অবশেষে প্রায় বছর তিনেক পরে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে বাড়ি ফিরবে সেই তিন শিশু কন্যা। তবে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহ: শাব্বার রাশিদির ডিভিশন বেঞ্চ নির্দেশে রীতিমতো হুশিয়ারি দিয়েছেন বাবা-মাকে। ফের যদি সন্তানদের অযত্ন হয়, তাদের যদি অত্যাচার করা হয় তাহলে আদালত প্রয়োজনে কঠোর পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। পাশাপাশি এই তিন শিশু কন্যার পরিস্থিতির উপর নজর রাখবেন একজন পরিদর্শক। তিনি প্রতি তিন মাস অন্তর শিশু অধিকার সুরক্ষা কমিটিকে রিপোর্ট দিয়ে জানাবেন। রিপোর্টের পরিপ্রেক্ষিতে কমিটির যদি মনে হয় কোনও পদক্ষেপ করা প্রয়োজন, তাহলে তারা পদক্ষেপ নিতে পারবে। শিশুদের স্বার্থে আদালতের নির্দেশের অপেক্ষা করতে হবে না।
হাইকোর্টের কড়া নির্দেশ! (প্রতীকী ছবি/ AI Image)
হাইকোর্টের কড়া নির্দেশ! (প্রতীকী ছবি/ AI Image)
advertisement

বেলঘরিয়ার বাসিন্দা শিশু তিনটির বাবা-মা তাদের অত্যাচার করে বাড়ি থেকে বের করে দিয়েছে বলে বেলঘরিয়া থানায় ২০২৩ সালের মার্চ মাসে অভিযোগ দায়ের করেন বেলঘরিয়ার এক ব্যক্তি। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ এফআইআর দায়ের করে এবং তিন শিশুকে হেফাজতে নেয় পুলিশ। পুলিশ হেফাজতে নেওয়ার পর তাদেরকে শিশু কল্যাণ কমিটির হাতে তুলে দেয়। ২০২৩ সালের জুন মাসেই বাচ্চাদের নিজের কাছে ফেরত চেয়ে চাইল্ড ওয়েল ফেয়ার কমিটির কাছে আবেদন জানিয়েছিল শিশু কন্যাগুলির বাবা। একাধিক বার আবেদন জানিয়েছেও কোনও সমাধান সূত্র না পেয়ে অবশেষে কলকাতা হাইকোর্টে গত বছর হেবিয়াস করপাসের মামলা করেন তিনি।

advertisement

তাঁর বক্তব্য, তাদেরই প্রতিবেশী এক ব্যক্তি নিজের কোনও সন্তান না থাকায় ঈর্ষার কারণে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ দায়ের করে থানায়। তারা বাচ্চাদের পর্যাপ্ত আদর যত্ন করেন। তিন বাচ্চার সব থেকে বড় যে তার বয়স ১১ বছর, ৮ বছর ও ৬ বছর। একজন সপ্তম শ্রেণীর ছাত্রী, একজন তৃতীয় শ্রেণির আর ছোট শিশুটি প্রথম শ্রেণির।

advertisement

বড় মেয়েটি পড়া না করতে পারায় তার মা তাকে মারে এবং ঘর থেকে বের করে দেয়। প্রতিবেশী এক ব্যক্তি ২০২৩ সালের ৯ মার্চ সন্ধ্যে সাড়ে আটটার সময় বাচ্চাদের অত্যাচার করে, লাথি মেরে বের করে দিয়েছে বলে লিখিত অভিযোগ করেন বেলঘরিয়া থানায়। থানা সমস্ত কিছু খতিয়ে না দেখেই তাদের বিরুদ্ধে শিশু অধিকার সুরক্ষা আইনের ৭৫ ধারায় অভিযোগ দায়ের করে। কোনও আদালতের নির্দেশ ছাড়াই পুলিশ শিশু তিনজনকে চাইল্ড ওয়েল ফেয়ার কমিটির হাতে তুলে দেয়। ওই ব্যক্তি জানতে পারেন তাদের কমিটির সল্টলেকের একটি হোমে রাখা হয়েছে। পরে সেখান থেকে অন্য হোমে সরিয়ে দেওয়া হয়। তারপর আর খোঁজ পাননি কোন হোমে রাখা হয়েছে।

advertisement

কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হলে দুই বিচারপতির বেঞ্চ রাজ্যের কাছে রিপোর্ট তলব করে। চাইল্ড ওয়েল ফেয়ার কমিটি আদালতে যে রিপোর্ট দেয়, তাতে জানানো হয়, বাচ্চা গুলোকে যখন তাদের হাতে তুলে দিয়েছিল পুলিশ, তখন তারা রীতিমতো আতঙ্কিত ছিল। তাদের উপর অত্যাচারের ছাপ স্পষ্ট ছিল। তারা ভাল করে কথা পর্যন্ত বলতে পারছিল না।

advertisement

বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ গত ২৭ জানুয়ারি শুনানিতে তিনটি শিশুকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছিলেন। পাশাপাশি শিশু কন্যা তিনটির বাবা মাকেও আদালতে ডাকা হয়। দুই বিচারপতি বাচ্চাদের ডেকে তাদের সঙ্গে কথা বলেন। তাদের মনের কী ইচ্ছা জানতে চান। তারা আদৌ বাড়ি ফিরতে চায় কিনা, বাবা-মায়ের কাছে থাকতে চায় কিনা। তারা কে কোন স্কুলে পড়তে চায়, সে ব্যাপারেও জানতে চান বিচারপতি।

সেরা ভিডিও

আরও দেখুন
সতীপীঠ যোগাদ্যা মন্দির, বিশ্বাস-ইতিহাস ও মনোরম পরিবেশে মোড়া ক্ষীরগ্রাম, ঘুরে আসুন
আরও দেখুন

তিন শিশুই আদালতেই কেঁদে ফেলে এবং তারা জানায়, বাবা-মায়ের কাছে ফিরতে চায়। বিচারপতিদ্বয় নির্দেশে জানিয়েছেন, বাচ্চারা আজকেই বাবা-মায়ের হাত ধরে আদালত থেকে সরাসরি বাড়ি ফিরবে। তবে বাবা- মাকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, তারা যেন বাচ্চাদের আদর-যত্নে খামতি না রাখে। অত্যাচার যেন না করা হয়। মামলায় রাজ্যের পক্ষে সওয়ালকারী আইনজীবী বিবেকানন্দ বোস ও তীর্থঙ্কর দে জানিয়েছেন, “রাজ্য প্রথম থেকে চাইছিল বাচ্চারা যাতে তাদের পরিবারে বাবা-মায়ের কাছে ফিরতে পারে। বাচ্চাদের স্বার্থই রাজ্যের কাছে গুরুত্বপূর্ণ।”

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Calcutta High Court: বাবা-মায়ের অত্যাচারে বাড়িছাড়া তিন কন্যা, হাইকোর্টের কড়া নির্দেশ! বেনজির দৃশ্য দেখল আদালত
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল