TRENDING:

Bangla News: ঘোড়ার পিঠের সওয়ারি মরণ কামড়! টেনেহিঁচড়ে নিয়ে গেল কয়েকশো মিটার! ক্যানিংয়ের হাড়হিম ঘটনা জানুন

Last Updated:

Bangla News: ঘোড়দৌড়ের সময় ঘটে গেল এক হাড়হিম ঘটনা। একটি ঘোড়া অপর একটি ঘোড়া সওয়ারিকে কামড় দিয়ে চলন্ত অবস্থায় কয়েকশো মিটার পর্যন্ত টেনে নিয়ে গেল। আর এমন ঘটনায় শোরগোল পড়ে গেছে ওই এলাকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ক্যানিং, সুমন সাহা: ক্যানিং থানার অন্তর্গত আমতলা মাস্টারপাড়া এলাকায় মঙ্গলবার ছিল ঘোড়দৌড়। আর সেই ঘোড়দৌড়ের সময় ঘটে গেল এক হাড়হিম ঘটনা। একটি ঘোড়া অপর একটি ঘোড়া সওয়ারিকে কামড় দিয়ে চলন্ত অবস্থায় কয়েকশো মিটার পর্যন্ত টেনে নিয়ে গেল। মর্মান্তিক এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়…আর সেই দৃশ্য বন্দি হয়েছে দর্শকদের ক্যামেরায়।
সেই মুহূর্তের ছবি
সেই মুহূর্তের ছবি
advertisement

তবে এই ঘটনায় গুরুতর আহত হয়েছে ঘোড়া সওয়ারি নাবালক। ওই নাবালককে উদ্ধার করে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতা এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে ঘোড়ার এমন আচরণে হতভম্ব সবাই। এ প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা তিনি বলেন, “আগে বহুবার বিভিন্ন জায়গায় ঘোড়দৌড় দেখেছি। বিগত কয়েক বছর ধরে এই এলাকাতেও ঘোড়দৌড় হয়। এই ধরনের ঘটনা নজিরবিহীন।

advertisement

আরও পড়ুনঃ ভিড়ের এড়িয়ে পাহাড়ের শান্ত ঠিকানা, শিলিগুড়ি থেকে পকরি বং, অফবিট পর্যটনের নতুন গন্তব্য

View More

সেরা ভিডিও

আরও দেখুন
গান গাইতে গাইতেই ছানা বিক্রি...! আয় বাড়ল Double,‌ ক্রেতাদের মন জয় করতে অভিনব কৌশল
আরও দেখুন

এদিন একটা ঘোড়া আরেকটি ঘোড়ার সওয়ারিকে কামড় দিয়ে তার ঘোড়া থেকে নামিয়ে নেয় এবং তারপর বেশ খানিকটা টেনে নিয়ে যায়। সবই ঠিকঠাক ছিল, কিন্তু কেন ওই একটি ঘোড়া হঠাৎ কামড়ে দিল তা বুঝে উঠতে পারছেন না কেউই। যদিও যে নাবালককে ঘোড়াটি কামড়ে ধরেছিল, সেই লাগাম ধরে রেখেছিল। সেই কারণে বিপদ কিছুটা হলেও কম হয়েছে। এরপর তড়িঘড়ি মেলা কমিটির সদস্যরা থাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। ঘোড়ার কামড়ে নাবালকের পা ক্ষতবিক্ষত হয়েছে। পায়ের একটি অংশ থেকে মাংস উঠে এসেছে। মেলা কমিটির তরফ থেকে জানানো হয়েছে, ওই সওয়ারির চিকিৎসার সব রকমের ব্যবস্থা করা হবে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bangla News: ঘোড়ার পিঠের সওয়ারি মরণ কামড়! টেনেহিঁচড়ে নিয়ে গেল কয়েকশো মিটার! ক্যানিংয়ের হাড়হিম ঘটনা জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল