TRENDING:

Elephant Rampage: রাতের অন্ধকারে দ্বারকেশ্বর নদ পেরিয়ে জমিতে হাতির দল! পঞ্চাশ বিঘার ফসল ধূলিসাৎ, বিষ্ণুপুরের চাষিদের ক্ষতিপূরণের আশ্বাস বন দফতরের

Last Updated:

Bishnupur Elephant Rampage: হাতির হানা অব্যাহত বাঁকুড়ার কৃষিক্ষেত্রে। রাতেরর অন্ধকারে ১০টি হাতির একটি দল দ্বারকেশ্বর নদ পেরিয়ে বিষ্ণুপুরের হিংজুড়ি এলাকার চাষের জমিতে ঢুকে পড়ে। দাঁতালের তাণ্ডবে আলু-সহ সবজি চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া, প্রিয়ব্রত গোস্বামী: হাতির হানা অব্যাহত বাঁকুড়ার কৃষিক্ষেত্রে। বিষ্ণুপুরে দাঁতালের তাণ্ডবে আলু-সহ সবজি চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি। ১০ টি হাতির একটি দল বিষ্ণুপুরের হিংজুড়ি এলাকার চাষের জমিতে ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে বলেই দাবি এলাকার মানুষের।
হাতি
হাতি
advertisement

হিংজুড়ি এলাকার ক্ষতিগ্রস্ত কৃষিজীবি মানুষের দাবি, রাতেরর অন্ধকারে অন্তত ১০টি হাতির একটি দল দ্বারকেশ্বর নদ পেরিয়ে তাদের কৃষি জমিতে ঢুকে পড়ে। দাঁতালের তাণ্ডবে জমিতে চাষ করা আলু, কপি, টমেটো, পেয়াজ, মুসুর ডাল-সহ সবজি চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে।

আরও পড়ুনঃ বাঁকুড়ার জঙ্গলে বীভৎস আগুন! কালো ধোঁয়া গ্রাস করল চারিদিক, ভস্মীভূত একটি ট্রাক্টর ও লরি

advertisement

জমি বাঁচাতে স্থানীয় চাষিরাই নিজেরা উদ্যোগী হয়ে হাতির দলটিকে ধাওয়া করেন। ফলে সামনে দিকে এগোতে না পেরে ফের দ্বারকেশ্বর নদ পেরিয়ে জয়পুরের জঙ্গলের দিকে চলে যায় হাতির দল। এই ঘটনায় অন্তত পঞ্চাশ বিঘা কৃষিজমির ফসল নষ্ট হয়েছে বলে দাবি স্থানীয়দের।

আরও পড়ুনঃ বাঁকুড়ায় লুকিয়ে পোস্ত চাষ! খবর পেতেই তৎপর পুলিশ, নষ্ট করল জমির বেআইনি ফসল

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নিরাপত্তা ছাড়াই মাঠে রানা! পুরনো বাইকেই বাজিমাত করতে নামলেন সিপিআইএম প্রার্থী
আরও দেখুন

এই এলাকা মূলত কৃষি নির্ভর। ঋণ নিয়ে জমিতে চাষবাস করেন স্থানীয় চাষিরা। সেই উপার্জনেই চলে সংসার-সহ সবকিছুই। বন দফতর এই ক্ষতির উপযুক্ত ক্ষতিপূরণ না দিলে সমস্যায় পড়তে হবে চাষিদের। হাতির তাণ্ডবে জমির ক্ষতির পরিমাণ করে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে বলেই আশ্বাস দিয়েছে বন দফতর।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Elephant Rampage: রাতের অন্ধকারে দ্বারকেশ্বর নদ পেরিয়ে জমিতে হাতির দল! পঞ্চাশ বিঘার ফসল ধূলিসাৎ, বিষ্ণুপুরের চাষিদের ক্ষতিপূরণের আশ্বাস বন দফতরের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল