West Bardhaman News: দুর্গাপুরের সেই আইকনিক ব্রিজ সেজেছে রঙিন আলোয়, শিশুদের জন্য মজার স্বর্গরাজ্য! মাত্র ১০ টাকায় কচিকাঁচাদের ভরপুর বিনোদন
- Published by:Nayan Ghosh
Last Updated:
West Bardhaman News: একসময় দুর্গাপুরের অবসর যাপনের অন্যতম গন্তব্য ছিল এই জায়গা। পরিচিতি ছিল ডিয়ার পার্ক নামে। তবে বিগত কয়েক বছর বন্ধ থাকার পর পার্কটি আবার খুলে দেওয়া হয়েছে। সাজানো হয়েছে শিশুদের বিনোদনের জন্য। নাম শিশুসাথী পার্ক।
advertisement
1/5

ঘরে বসে বসে বাড়ির ছোট সদস্যরা বিরক্ত হয়ে যাচ্ছে? তাহলে সমস্যা সমাধানের উপায় রয়েছে দুর্গাপুরেই। টুক করে ঘুরে আসুন দুর্গাপুরের এই পার্ক থেকে। এখানে আনন্দ উচ্ছ্বাসে শিশুরা কয়েক ঘন্টা অনায়াসে কাটিয়ে দেবে।
advertisement
2/5
সম্প্রতি দুর্গাপুরের সিটিসেন্টার সংলগ্ন এলাকায় এলাকায় শিশুদের জন্য তৈরি হয়েছে নতুন একটি গন্তব্য, শিশুসাথী। একটি সাজানো-গোছানো সুন্দর পার্ক। নানা রকমের আলো ও সবুজের বার্তা নিয়ে সেজে উঠেছে পার্কটি।
advertisement
3/5
সিটিসেন্টারে তৈরি হওয়া এই পার্কে শিশুদের জন্য রয়েছে একাধিক মনোরঞ্জনের ব্যবস্থা। শিশুদের জন্য দোলনা, জয়রাইড সহ নানা রকম ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি শিশুদের মনোরঞ্জনের কথা ভেবেই পার্কটি সাজিয়ে তোলা হয়েছে।
advertisement
4/5
মাত্র ১০ টাকা এন্ট্রি ফি দিয়ে সিটি সেন্টারে খুলে যাওয়া এই শিশুসাথী পার্ক থেকে ঘুরে আসতে পারেন। পার্কটি সকলের জন্য উন্মুক্ত হওয়ার পর থেকে ইতিমধ্যেই বাড়ছে ভিড়। বিশেষ করে বিকেলের দিকে কচিকাঁচাদের সঙ্গে বড়দেরও ভিড় দেখা যাচ্ছে।
advertisement
5/5
একসময় এই জায়গাটি দুর্গাপুরের ডিয়ার পার্ক নামে বেশ পরিচিত ছিল। কিন্তু বিগত এক দশকের বেশি সময় ধরে বন্ধ ছিল ডিয়ার পার্ক। তারপরেই সেটিকে নবরূপে শিশুসাথী পার্ক রূপে সাজিয়ে তোলা হয়েছে। যা সেলফি লাভারদের জন্যও নতুন ডেস্টিনেশন হয়ে উঠেছে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
West Bardhaman News: দুর্গাপুরের সেই আইকনিক ব্রিজ সেজেছে রঙিন আলোয়, শিশুদের জন্য মজার স্বর্গরাজ্য! মাত্র ১০ টাকায় কচিকাঁচাদের ভরপুর বিনোদন