TRENDING:

Birbhum News: পর্যটকদের প্রিয় বোলপুরে বিধ্বংসী আগুন! ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা, কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা

Last Updated:

Birbhum News: বীরভূমের বোলপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ড। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, আনুমানিক কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বোলপুর, বীরভূম, ইন্দ্রজিৎ রুজঃ একইদিনে রাজ্যের একাধিক প্রান্তে ভয়াবহ অগ্নিকাণ্ড। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার কামারহাটি, বাঁকুড়ার ইঁদপুর, ঝাড়গ্রামের মোহনপুর এবং বীরভূমের বোলপুরে আগুন লাগার ঘটনা ঘটেছে। এদিন বোলপুরের লায়েকবাজারের দাসপাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
দাউ দাউ করে আগুন জ্বলছে
দাউ দাউ করে আগুন জ্বলছে
advertisement

জানা যাচ্ছে, এই এলাকায় একটি ভাঙাচোরা বিক্রয়কেন্দ্র রয়েছে। তার পাশেই বিপুল পরিমাণ প্লাস্টিক সামগ্রী মজুদ করে রাখা ছিল। সেখানেই আগুন লাগে। অভিযোগ, অজ্ঞাতপরিচয় কেউ বা কারা পিছন দিক থেকে ওই প্লাস্টিকের সামগ্রীতে আগুন ধরিয়ে দিয়েছিল। মুহূর্তের মধ্যে সেই আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ে এবং গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়।

advertisement

আরও পড়ুনঃ ভরদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউ দাউ করে জ্বলল ঝাড়গ্রামের জঙ্গল, তীব্র চাঞ্চল্য এলাকায়

দাসপাড়ায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বোলপুর দমকল বিভাগের চারটি ইঞ্জিন। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে খবর। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ঘটনাস্থলে প্লাস্টিকজাত দ্রব্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ট্রেনিং সেন্টারে পচা খাবার দেওয়ার অভিযোগ! কর্মীরা খাবার ফেলে দিলেন সব
আরও দেখুন

এছাড়া এই অগ্নিকাণ্ডে আনুমানিক কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক অনুমান। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে প্রশাসন। এলাকায় উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি বর্তমানে দমকল ও প্রশাসনের তৎপরতায় নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Birbhum News: পর্যটকদের প্রিয় বোলপুরে বিধ্বংসী আগুন! ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা, কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল