TRENDING:

LPG Gas Crisis: গ্যাসের অফিস বন্ধ! LPG গ্যাস বুক করতে গিয়ে লম্বা লাইন...রাস্তায় অবরোধ সিউড়িতে

Last Updated:

LPG Gas Crisis: LPG গ্যাস বুক করতে গিয়ে সকলে দেখেন গ্যাস কোম্পানীর অফিস বন্ধ৷ কোম্পানীর কোনও লোক নেই৷ এরপরেই রাস্তা অবরোধ করে উত্তেজিত জনতা৷ শেষমেশ অফিস খোলা ও গ্যাস বুকিং এর আশ্বাসে অবরোধ ওঠে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: রান্নার গ্যাস বুক করতে এসে দেখেন গ্যাস কোম্পানীর অফিস বন্ধ৷ কোম্পানীর কোনও লোক নেই৷ এরপরেই রাস্তা অবরোধ করে উত্তেজিত জনতা৷ পরে আগামীকাল, রবিবার থেকে অফিস খোলা ও গ্যাস বুকিং এর আশ্বাসে অবরোধ ওঠে। রান্নার গ্যাসের দাবিতে বিক্ষোভ সিউড়িতে রবীন্দ্রপল্লীতে একটি গ্যাস কোম্পানীর অফিসের সামনে রাস্তা অবরোধ।
গ্যাসের অফিস বন্ধ! LPG গ্যাস বুক করতে গিয়ে লম্বা লাইন...রাস্তায় অবরোধ সিউড়িতে কিছু কিছু এলাকায় এখনও গ্যাস সিলিন্ডার বুকিং করতে সমস্যায় পড়ছেন গ্রাহকরা। তাঁরা অভিযোগ করছেন যে, গ্যাস বুকিংয়ের নম্বরে ফোন করলেও পাওয়া যাচ্ছে না। আর সার্ভারের সমস্যার কারণে যেহেতু কল লাগছে না, তাই তাঁরা গ্যাস বুকিংও করতে পারছেন না। এতে যথেষ্ট উদ্বিগ্ন তাঁরা। তবে শুধু কল করেই নয়, অন্যান্য পদ্ধতিতেও গ্যাস সিলিন্ডার বুক করা যেতে পারে।
গ্যাসের অফিস বন্ধ! LPG গ্যাস বুক করতে গিয়ে লম্বা লাইন...রাস্তায় অবরোধ সিউড়িতে কিছু কিছু এলাকায় এখনও গ্যাস সিলিন্ডার বুকিং করতে সমস্যায় পড়ছেন গ্রাহকরা। তাঁরা অভিযোগ করছেন যে, গ্যাস বুকিংয়ের নম্বরে ফোন করলেও পাওয়া যাচ্ছে না। আর সার্ভারের সমস্যার কারণে যেহেতু কল লাগছে না, তাই তাঁরা গ্যাস বুকিংও করতে পারছেন না। এতে যথেষ্ট উদ্বিগ্ন তাঁরা। তবে শুধু কল করেই নয়, অন্যান্য পদ্ধতিতেও গ্যাস সিলিন্ডার বুক করা যেতে পারে।
advertisement

বীরভূমের সিউড়ির রবীন্দ্র পল্লীতে একটি গ্যাস সাপ্লাইয়ের অফিসের সামনে দীর্ঘক্ষন লম্বা লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস বুকিং না করতে পেরে বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। পরবর্তী ক্ষেত্রে বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করে রাখা হয় তাদের পক্ষ থেকে। ঘটনাস্থলে আসে সিউড়ি থানার পুলিশ।

আরও পড়ুন: দুই পুলিশের মধ্যে বচসা, হাতাহাতি থেকে SI-কে সোজা গুলি! দার্জিলিংয়ে রক্তারক্তি কাণ্ড, গ্রেফতার অভিযুক্ত ASI

advertisement

পুলিশের আশ্বাসে রাস্তা অবরোধ উঠলেও এখনও গ্যাস অফিসের সামনে জমায়েত রয়েছে সাধারণ মানুষ। তারা বলছেন বারবার বুকিং করার চেষ্টা করছি কিন্তু বুকিং করতে পারছি না। অন্যান্য জায়গায় বুকিং হলেও এই অফিস থেকে বুকিং হচ্ছে না গ্যাস শেষ হয়ে গিয়েছে এখন রান্না করবো কীভাবে বাড়িতে।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে একটা লিঙ্কে ক্লিক! মুহূর্তে ফাঁকা ২ টি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড, উধাও লক্ষ লক্ষ টাকা

advertisement

প্রসঙ্গত, গ্যাসের সমস্যায় জেরবার কলকাতার পূর্বাচল, লালবাহাদুর শাস্ত্রী রোড, ১০৬ ওয়ার্ড। একাধিক পরিবার এক সপ্তাহের বেশি সময় ধরে গ্যাস পাচ্ছেন না।দক্ষিণাপণের ইন্ডেন গ্যাসের অফিসে অভিযোগ জানাতে গিয়েছিলেন সুচিত্রা হালদার৷ সারভারের সমস্যা সেই কারণে রাত ১২ টা থেকে বুকিং করার কথা বলা হয়েছে। একবেলা চিড়ে মুড়ি খেয়ে দিন চলছে। কেউ কেউ বলছেন রুটি করা যাচ্ছে না। একবেলা ভাত রান্না করেই খেতে হচ্ছে দু-বেলা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ট্রেনিং সেন্টারে পচা খাবার দেওয়ার অভিযোগ! কর্মীরা খাবার ফেলে দিলেন সব
আরও দেখুন

প্রতি মুহূর্তে গ্যাসের সঙ্কট দেখা দিচ্ছে৷ এবার গ্যাসের সঙ্কট আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। রোগীদের জন্য যে কিচেন, সেখানে এখনও কোনও সমস্যা নেই। তবে তবে স্টুডেন্ট হোস্টেল, নার্সিং হোস্টেল স্টুডেন্টস ক্যান্টিন সেখানে সমস্যা কিছুটা রয়েছে বলে অভিযোগ। এখনও পর্যন্ত গ্যাস থাকলেও সেটা এমন নয় যে খুব বেশি। তবে তা নিয়ে বেশি নিশ্চিন্ত হওয়ার কারণ নেই। আগামী এক দু-দিন কোনও সমস্যা না থাকলেও আকাল চলতে থাকলে খুবই সমস্যার মুখে পড়তে হবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, হোস্টেলের সুপার দের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে সমস্যার কথা জানানো হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/বীরভূম/
LPG Gas Crisis: গ্যাসের অফিস বন্ধ! LPG গ্যাস বুক করতে গিয়ে লম্বা লাইন...রাস্তায় অবরোধ সিউড়িতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল