TRENDING:

Birbhum News: হৃদরোগ আক্রান্ত চালক, চলন্ত গাড়ি থামাবে কে! প্রাণ বাঁচাতে শেষ মুহূর্তে জানলা দিয়ে ঝাঁপ মহিলার, সিউড়িতে রুদ্ধশ্বাস ঘটনা

Last Updated:

Birbhum News: চলন্ত গাড়িতে হৃদরোগ আক্রান্ত হয়ে অচৈতন্য হয়ে পড়লেন চালক। প্রাণ বাঁচাতে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দিলেন এক মহিলা যাত্রী। মঙ্গলবার সিউড়ির জনবহুল এলাকার এই ঘটনা সিনেমার চিত্রনাট্যকেও যেন হার মানিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সিউড়ি, বীরভূম, সুদীপ্ত গড়াই: সিনেমার চিত্রনাট্যকেও হার মানানো এক ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী থাকল বীরভূম জেলার সিউড়িবাসী। চলন্ত গাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে অচৈতন্য হয়ে পড়লেন চালক। নিশ্চিত দুর্ঘটনার হাত থেকে বাঁচতে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দিলেন এক মহিলা যাত্রী। মঙ্গলবার বোলপুর থেকে সিউড়ি আসার পথে শহরের জনবহুল এলাকায় এই ঘটনাটি ঘটে। চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সিউড়িতে চলন্ত গাড়িতে হৃদরোগ আক্রান্ত চালক
সিউড়িতে চলন্ত গাড়িতে হৃদরোগ আক্রান্ত চালক
advertisement

জানা গিয়েছে, মঙ্গলবার বোলপুর থেকে এক মহিলা যাত্রী একটি ভাড়া গাড়িতে করে সিউড়ির দিকে আসছিলেন। সিউড়ি শহরে ঢোকার পরেই হঠাৎ চালক অসুস্থ হয়ে পড়েন এবং গাড়ির নিয়ন্ত্রণ হারাতে শুরু করেন। বেগতিক বুঝে ওই মহিলা বারবার গাড়ি থামানোর অনুরোধ জানালেও চালক তখন কথা বলার বা গাড়ি নিয়ন্ত্রণ আনার অবস্থায় ছিলেন না। প্রাণভয়ে ওই যাত্রী চিৎকার শুরু করেন এবং এক পর্যায়ে চলন্ত গাড়ি থেকেই রাস্তায় ঝাঁপ দেন।

advertisement

আরও পড়ুনঃ সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ! রাতে কলাবাগান থেকে উদ্ধার প্রতিবন্ধী মহিলার অর্ধনগ্ন দেহ, আঁতকে ওঠা দৃশ্য, হরিহরপাড়ায় চাঞ্চল্য

পুলিশ বাজেয়াপ্ত করেছে গাড়িটি

ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শী তথা সমাজসেবী রাজর্ষী দাস জানান, “আমি বাসস্ট্যান্ড থেকে ফিরছিলাম, তখনই দেখি এক মহিলা গাড়ির জানলা দিয়ে ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার করছেন এবং কিছুক্ষণ পরেই তিনি ঝাঁপ দেন। স্থানীয় টোটো ও অটো চালকরা তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে চলন্ত গাড়িটিকে থামান এবং দেখেন চালক অচৈতন্য অবস্থায় পড়ে আছেন।”

advertisement

আরও পড়ুনঃ চোর অপবাদে নাবালককে বেধড়ক মারধর, হেনস্থা! চরম অমানবিক ঘটনার সাক্ষী কুলতলি, থানায় অভিযোগ দায়ের পরিবারের

এরপর রাজর্ষী বাবু দ্রুত ট্রাফিক পুলিশকে খবর দেন এবং একটি টোটোতে করে চালককে উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা পরীক্ষা করার পর তাকে মৃত বলে ঘোষণা করেন।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
একেবারে অন্যরকম দেখতে, এক গাছেই পাতার নানান রূপ! বাঁকুড়ার মানুষ আদর করে ডাকেন ‘মাথা পাগলা’ গাছ! দেখেছেন আপনি?
আরও দেখুন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেওয়া ওই মহিলা সামান্য আহত হয়েছেন। তিনি ডিএম অফিসে কর্মরত বলে খবর। পুলিশ ওই গাড়িটিকে আটক করেছে এবং মৃত চালকের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Birbhum News: হৃদরোগ আক্রান্ত চালক, চলন্ত গাড়ি থামাবে কে! প্রাণ বাঁচাতে শেষ মুহূর্তে জানলা দিয়ে ঝাঁপ মহিলার, সিউড়িতে রুদ্ধশ্বাস ঘটনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল