TRENDING:

Bankura News: পেশায় টোটো চালক, নেশায় কবি! রাস্তায় ছুটছে ‘কবিতার গাড়ি’! চেনেন এই বিস্ময় প্রতিভাকে?

Last Updated:

Bankura News: পেশায় টোটো চালক হলেও নেশায় সাহিত্যপ্রাণ কবি৷ শহরের রাস্তায় ছুটে চলা একটি টোটোই এখন কবিতার ভ্রাম্যমান আসর। নবকুমার শীলের ‘কবিতার গাড়ি’ ছুটে চলেছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিষ্ণুপুর, বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: বাঁকুড়ার মন্দির নগরী বিষ্ণুপুরে যেন প্রতিদিন বসছে এক অনন্য বইমেলা। শহরের রাস্তায় ছুটে চলা একটি টোটোই এখন কবিতার ভ্রাম্যমান আসর। পেশায় টোটো চালক হলেও নেশায় সাহিত্যপ্রাণ কবি নবকুমার শীল নিজের গাড়িকেই বানিয়েছেন ‘কবিতার গাড়ি’। টোটোর ভেতরে ঝুলছে তাঁর লেখা কবিতার বই ও পত্রিকা। যাত্রী কিংবা পর্যটক—যেই উঠছেন, অবাক চোখে দেখছেন এক চলন্ত সাহিত্য সংসার।
advertisement

নবকুমার শীল ১৯৯৯ সাল থেকে কবিতা লিখছেন। তখন তিনি নবম শ্রেণির ছাত্র। পড়াশোনার পাশাপাশি কবিতার প্রতি টান ধীরে ধীরে নেশায় পরিণত হয়। জীবিকার তাগিদে টোটো চালান শুরু করলেও সাহিত্যচর্চা থামাননি। ফাঁক পেলেই টোটোর আসনে বসেই লিখে ফেলেন নতুন কবিতা। পরিবারের দায়িত্ব সামলানোর পাশাপাশি সাহিত্যকে সঙ্গী করেই এগিয়ে চলেছেন তিনি।

আরও পড়ুন: আর অপেক্ষা নেই…গোল্ডেন টাইম শুরু হয়ে গিয়েছে ৩ রাশির! মঙ্গল-সূর্যের মহামিলন, শক্তিশালী রাজযোগে কপালে টাকার বৃষ্টি

advertisement

ইতিমধ্যেই তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ ‘রাতের গজল’ ও ‘রামধনুর সাতখানা রং’ পাঠকমহলে সাড়া ফেলেছে। এছাড়াও সাতটি যৌথ সঙ্কলনে তাঁর লেখা স্থান পেয়েছে। নবকুমারবাবুর কথায়, “মানুষ সাহিত্যচর্চা থেকে দূরে সরে যাচ্ছে। প্রতিদিন নানা মানুষের সঙ্গে দেখা হয়। যদি তাদের বইমুখী করতে পারি, সেটাই হবে আমার সার্থকতা।” সেই ভাবনা থেকেই তাঁর এই অভিনব উদ্যোগ।

advertisement

আরও পড়ুন: আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য! SIR-মামলায় ফের জানাল সুপ্রিম কোর্ট, আধার জালিয়াতি প্রসঙ্গ উঠতেই কী বলল শীর্ষ আদালত?

সেরা ভিডিও

আরও দেখুন
জয়ী বিধায়কের কেন্দ্র বদল, তাও ২৬ এ 'জামাই' আত্মবিশ্বাসী নতুন সিটে জিততে, ভরসা তৃণমূলের সংগঠন
আরও দেখুন

এই সাহিত্যযাত্রায় পাশে রয়েছেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সাহিত্য পৃষ্ঠপোষক জয়ন্ত চট্টোপাধ্যায়। তাঁর মতে, একজন টোটো চালক যখন কবিতা লেখেন এবং চলন্ত গাড়িকেই সাহিত্য মঞ্চে পরিণত করেন, তা নিঃসন্দেহে অনন্য দৃষ্টান্ত। ইতিমধ্যেই দূরদূরান্ত থেকে মানুষ এই ‘কবিতার গাড়ি’ দেখতে ও কবিতার আড্ডায় অংশ নিতে আগ্রহ প্রকাশ করছেন। বিষ্ণুপুরের বুকে তাই নবকুমার শীলের টোটো এখন শুধু যানবাহন নয়, এক চলমান সাহিত্য আন্দোলনের প্রতীক।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/বাঁকুড়া/
Bankura News: পেশায় টোটো চালক, নেশায় কবি! রাস্তায় ছুটছে ‘কবিতার গাড়ি’! চেনেন এই বিস্ময় প্রতিভাকে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল