TRENDING:

নিয়ন্ত্রণ হারাল বাইক! মাঝরাস্তায় ছিটকে পড়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত চালক, আহত ১

Last Updated:

সিমলাপালে পথ দুর্ঘটনায় মৃত্যু সুরেশ টুডু (২৪) ও আহত বুদ্ধদেব সরেন (৪৩)। ঘটনাটি ঘটে কুন্দুলিয়া থেকে মাসাতখাল যাওয়ার পথে। তালডাংরা থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রিয়ব্রত গোস্বামী, বাঁকুড়া: সিমলাপালে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। আহত হয়েছেন আরও এক ব্যক্তি। সোমবার সিমলাপাল থানার কুন্দুলিয়া থেকে মাসাতখাল যাওয়ার রাস্তার উপর এই দুর্ঘটনা ঘটে। মৃতের নাম সুরেশ টুডু (২৪)। আহত হয়েছেন বুদ্ধদেব সরেন (৪৩)। দুজনেরই বাড়ি তালডাংরা থানার বিবড়দা অঞ্চলের বাজপাড়া গ্রামে।
সিমলাপালে পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু, আহত ১
সিমলাপালে পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু, আহত ১
advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার বাজপাড়া গ্রাম থেকে বুদ্ধদেব সরেনের সঙ্গে সুরেশ টুডু সিমলাপালের কুন্দুলিয়া গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বিয়েবাড়িতে যোগ দিতে গিয়েছিলেন। সেখান থেকে সোমবারই একটি বাইকে করে কুন্দুলিয়া থেকে মাসাতখালের দিকে যাচ্ছিলেন তাঁরা।

কী ভাবে তৈরি হয় বন্দে ভারত এক্সপ্রেস? রেল কারখানার ভিতরের এই কর্মযজ্ঞের ভিডিও দেখে বিস্মিত সবাই!

advertisement

পথে কাজুবাদাম বাগান এলাকার কাছে হঠাৎই বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর পড়ে যান দুই আরোহী। স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে উদ্ধার করে তালডাংরা ব্লক হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুরেশ টুডুকে মৃত বলে ঘোষণা করেন। আহত বুদ্ধদেব সরেন বর্তমানে তালডাংরা ব্লক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তালডাংরা থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

advertisement

ইতিমধ্যে হাওড়ার রানিহাটি-আমতা রোডে ফের ভয়াবহ দুর্ঘটনা। বাস-বাইক সংঘর্ষে প্রাণ হারালেন ২২ বছরের এক বাইক আরোহী যুবক। স্থানীয়দের অভিযোগ, ফাঁকা রাস্তায় বেপরোয়াভাবে বাস দৌড়নোর কারণেই একের এক দুর্ঘটনা ঘটছে। মুখোমুখি বাইক ও বাস। ঘটনায় গুরুতর আহত হয়ে প্রাণ হারান ২২ বছরের এক যুবক। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই আবার বেপরোয়া বাসের ধাক্কায় প্রাণ গেল বাইক আরোহীর, ক্ষুব্ধ মানুষ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সাপ্লিমেন্টারি লিস্ট দেখেও বুঝতে পারছেন না নাম উঠল কিনা! কী করবেন তাহলে? জানুন এই তথ্যগুলি
আরও দেখুন

মঙ্গলবার সকালে ভয়ানক দুর্ঘটনার কবলে পড়েন এক বাইক আরোহী। জগৎবল্লভপুর থানার অন্তর্গত রানিহাটি-আমতা রাজ্য সড়কে লাল গেট সংলগ্ন স্থানে ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় গুরুতর জখম হন বাইক আরোহী যুবক। তাঁকে উদ্ধার করে হাপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/বাঁকুড়া/
নিয়ন্ত্রণ হারাল বাইক! মাঝরাস্তায় ছিটকে পড়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত চালক, আহত ১
Open in App
হোম
খবর
ফটো
লোকাল