TRENDING:

Dilip Ghosh: দিলীপ ঘোষ চৌরাস্তা মোড়ে পৌঁছতেই....স্লোগান পাল্টা স্লোগান! চরম উত্তেজনা, দিলীপ শুধু নিজস্ব ঢঙে বললেন...

Last Updated:

বাঁকুড়ার কোতুলপুরে জনসংযোগ কর্মসূচিতে গিয়েছিলেন দিলীপ ঘোষ৷ সেখানেই তাঁকে দেখে ‘জয় বাংলা’ স্লোগান ওঠে বলে অভিযোগ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া, কোতুলপুর: দিলীপ ঘোষকে কেন্দ্র করে স্লোগান, পাল্টা স্লোগানে উত্তেজনা ছড়াল বাঁকুড়ার কোতুলপুরে৷ আজ, বৃহস্পতিবার কোতুলপুর বাজারে বিজেপির পক্ষ থেকে ‘দোকান সম্পর্ক অভিযান’ কর্মসূচি ছিল ওই এলাকায়। সেখানে উপস্থিত হয়েছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। অভিযোগ, কোতুলপুর বাজারের চৌরাস্তা মোড় এলাকায় দিলীপ ঘোষের মিছিল এসে পৌঁছলে, রাস্তার পাশে থাকা বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক দিলীপ ঘোষকে দেখে ‘জয়বাংলা স্লোগান’ দিতে থাকেন। এরপরেই কোতুলপুর বিজেপি মণ্ডল সভাপতির নেতৃত্বে বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থকেরা ছুটে আসেন৷ তারপর তাঁরাও তৃণমূল কর্মী সমর্থকদের পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেন। কিছু সময়ের জন্য জয় বাংলা ও জয় শ্রীরাম ধ্বনিতে উত্তেজনার পরিবেশ তৈরি হয়।
কোতুলপুরে দিলীপ ঘোষ৷
কোতুলপুরে দিলীপ ঘোষ৷
advertisement

‘জয় বাংলা’ ধ্বনি দেওয়া তৃণমূল কর্মী সুমন চৌধুরীর দাবি, ‘‘ সবাই মিলে জয় বাংলা স্লোগান করলে ছাব্বিশে যে ক’টা বিরোধী দল আছে, তাদের খুঁজে পাওয়া যাবে না। বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যই এই জয় বাংলা স্লোগান। ’’

আরও পড়ুন: ইউনূস-জামাত যোগ নিয়ে বোমা ফাটিয়েছিলেন..এবার রাষ্ট্রপতিকে জবাব জামাত সুপ্রিমো শফিকুরের

advertisement

অন্যদিকে, কোতুলপুর বিজেপি মণ্ডল সভাপতি কেশবী নাগা বলেন, ‘‘ওরা বাংলাদেশ থেকে আসা তিনজন৷ জয় বাংলা স্লোগান দিয়ে বিজেপিকে দমাতে পারবে না। বিজেপি জয় শ্রীরাম ধ্বনি দিয়ে তাদেরকে ঘর ঢুকিয়ে দিয়েছি। ’’ জয় বাংলা স্লোগান দেওয়ার তৃণমূল কর্মীদের রীতিমতো হুঁশিয়ারি দিয়ে মণ্ডল সভাপতি বলেন, ‘‘ আজকে শুধু তেড়ে গিয়েছি, কালকে ঘর ভেঙে দেব।’’

advertisement

আরও পড়ুন: ‘শাস্তি তো দিতেই হবে, ’ NCERT-র বিতর্কিত বইকে নিষিদ্ধ ঘোষণা করে দিল সুপ্রিম কোর্ট, চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস

সেরা ভিডিও

আরও দেখুন
জয়ী বিধায়কের কেন্দ্র বদল, তাও ২৬ এ 'জামাই' আত্মবিশ্বাসী নতুন সিটে জিততে, ভরসা তৃণমূলের সংগঠন
আরও দেখুন

দিলীপ ঘোষ কিন্তু, এ বিষয়ে একেবারে দিলীপ সুলভ প্রতিক্রিয়াই দেন৷ তৃণমূল কর্মীদের ‘জয় বাংলা স্লোগান’ তোলা নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, ‘‘আমাকে দেখলে সবাই উৎসাহিত হয়৷ তৃণমূলের লোকেরা তো জয়বাংলায় বলবে৷ আমরা জয় শ্রীরাম বলছি।’’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/বাঁকুড়া/
Dilip Ghosh: দিলীপ ঘোষ চৌরাস্তা মোড়ে পৌঁছতেই....স্লোগান পাল্টা স্লোগান! চরম উত্তেজনা, দিলীপ শুধু নিজস্ব ঢঙে বললেন...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল