কর্মীদের অভিযোগ, সরকারিভাবে যে উনুনগুলো সরবরাহ করা হয়েছে সেগুলো খুবই ছোট এবং নিম্নমানের। একসঙ্গে অনেক শিশুর জন্য এই ছোট উনুনে রান্না করা সম্ভব হয় না। ধোঁয়ামুক্ত স্বাস্থ্যকর পরিবেশে দ্রুত রান্নার জন্য অঙ্গনওয়াড়ি কর্মীরা দীর্ঘ দিন ধরে LPG সংযোগের দাবি জানিয়ে আসছেন।
advertisement
দক্ষিণ দিনাজপুর জেলার ৩,০০০ এরও বেশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এখনও উনুনে রান্না হয়। অঙ্গনওয়াড়ি কর্মীদের বারংবার দাবির পর প্রশাসনের তরফে এলপিজি সংযোগের আশ্বাস মিলেছে। তবে সেই আশ্বাস কবে বাস্তবায়িত হবে তা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুনঃ বালুরঘাটের জাগ্রত ডাকাত কালী! মা তারার পরনে বাঘছাল, দীপান্বিতা অমাবস্যায় বৈষ্ণব মতে দেবীর আরাধনা
এই বিষয়ে দক্ষিণ দিনাজপুরের জেলা অঙ্গনওয়াড়ি প্রকল্পের এক আধিকারিক জানিয়েছেন, পর্যায়ক্রমে LPG সংযোগের প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রথম পর্যায়ে উনুন বিতরণ করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে অগ্নিনির্বাপক যন্ত্র (Fire Extinguishers) সরবরাহ করা হবে এবং তৃতীয় পর্যায়ে গ্যাস সংযোগ দেওয়া হবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে।
জেলা অঙ্গনওয়াড়ি প্রকল্প কর্মকর্তা তপন বিশ্বাস বলেন, অগ্নিনির্বাপক যন্ত্রের অর্ডার ইতিমধ্যেই দেওয়া হয়েছে এবং শীঘ্রই সেগুলো জেলার বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পৌঁছে যাবে। নিরাপত্তার কথা মাথায় রেখে এরপর LPG সংযোগ দেওয়া হবে।
অল বেঙ্গল অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়ক সমিতির জেলা সম্পাদক স্নিগ্ধা মৈত্র জানান, প্রশাসনের কাছে গোটা প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে। তবে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই প্রক্রিয়া সম্পন্ন হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গিয়েছে।
