TRENDING:

Bagdogra Airport: অনলাইন ক্যাব চালকদের হেনস্থা ও মারধরের অভিযোগ বাগডোগরা বিমানবন্দরে, মহকুমাশাসক ও পুলিশ কমিশনারকে লিখিত অভিযোগ দায়ের

Last Updated:

অভিযোগ উঠল বাগডোগরা বিমানবন্দরে স্থানীয় গাড়ি চালকেরা হেনস্থা ও মারধর করছে অনলাইন অ্যাপ ক্যাব চালকদের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: অনলাইন ক্যাব চালকদের হেনস্থা ও মারধরের অভিযোগ উঠল! অভিযোগ, বাগডোগরা বিমানবন্দর চত্বরে আক্রান্ত অনলাইন ক্যাব-চালকরা! অনলাইন ক্যাব চালকদের হেনস্থা,মারধর ও যাত্রী তুলতে বাধা দেওয়ার অভিযোগ বাগডোগরা বিমানবন্দর এলাকায়। এই ঘটনায় শিলিগুড়ি মহকুমাশাসক ও শিলিগুড়ির পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করল ‘অল ইন্ডিয়া তৃণমূল ক্যাব অ্যান্ড ড্রাইভার অপারেটর্স ইউনিয়ন’। অভিযোগ, শিলিগুড়ির অনলাইন ক্যাব চালকরা ‘যাত্রীসাথী’, ‘ওলা’, ‘উবের’ ও ‘র‍্যাপিডো’র মাধ্যমে যাত্রী বুকিং পেয়ে পরিষেবা দিয়ে থাকেন। কিন্তু গত প্রায় ১৫ দিন ধরে বাগডোগরা বিমানবন্দর এলাকার কিছু স্থানীয় চালক যাত্রী তুলতে বাধার সৃষ্টি করছে। এমনকি যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে দেওয়া,অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও শারীরিক হেনস্থার মতো ঘটনাও ঘটছে বলে অভিযোগ।
বাগডোগরা বিমানবন্দরে অনলাইন ক্যাব চালকদের হেনস্থা করার অভিযোগ
বাগডোগরা বিমানবন্দরে অনলাইন ক্যাব চালকদের হেনস্থা করার অভিযোগ
advertisement

শুক্রবার শিলিগুড়ি পুলিশ কমিশনার ও শিলিগুড়ির মহকুমাশাসকের কাছে বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়। সংগঠনের সদস্য মিনাল বর্মনের অভিযোগ, অনলাইন বুকিংয়ের যাত্রীদের উপরই জীবিকা নির্ভরশীল। এর ফলে এই পেশার সঙ্গে যুক্ত প্রায় ৪০০জন ক্যাব চালক ড্রাইভারদের জীবন জীবিকায় প্রভাব পড়ছে।

সেরা ভিডিও

আরও দেখুন
আবার দোল! যার মূল আকর্ষণ পান্তা ভাতের ভোগ যার মূল আকর্ষণ পান্তা ভাতের ভোগ!
আরও দেখুন

অন্যদিকে, বাগডোগরা বিমানবন্দর থেকে উদ্ধার হিরে। যার বাজার মূল্য প্রায় ৪ কোটি টাকা। বিমানবন্দরে অভিযান চালিয়ে দীপককুমার মেহেতা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা (ডিআরআই) বিভাগ। ডিআরআই সূত্রে খবর, নেপাল থেকে লুকিয়ে এই হিরে আনা হয়েছিল এ রাজ্যে। তার পর তা দিল্লিতে পাচার করার ছক কষেছিলেন ধৃত। শিলিগুড়ির নেপাল-ভারত সীমান্ত সংলগ্ন পানিট্যাঙ্কি এলাকা থেকে ভারতে প্রবেশ করে সে। ডিআরআই আধিকারিকেরা গোপন সূত্রে খবর পেয়ে বাগডোগরা থেকে ধৃতকে আটক করেন। তাঁর কাছ থেকে প্রায় ৪৬টি বিভিন্ন রকমের হিরে উদ্ধার করেন তাঁরা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bagdogra Airport: অনলাইন ক্যাব চালকদের হেনস্থা ও মারধরের অভিযোগ বাগডোগরা বিমানবন্দরে, মহকুমাশাসক ও পুলিশ কমিশনারকে লিখিত অভিযোগ দায়ের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল