TRENDING:

West Bengal Assembly Election 2026: রাজ্যে আইনশৃঙ্খলা জোরদারে ৪৮০ কোম্পানি CAPF মোতায়েন! কোন জেলায় কত বাহিনী যাচ্ছে?

Last Updated:

West Bengal Assembly Election 2026: উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে কোচবিহারে সর্বাধিক ১৫ কোম্পানি, মালদহে ১৮, মুর্শিদাবাদ পুলিশ জেলায় ২০ এবং জলপাইগুড়িতে ১০ কোম্পানি মোতায়েনের পরিকল্পনা রয়েছে। দার্জিলিংয়ে ১১, আলিপুরদুয়ারে ৭ এবং উত্তর দিনাজপুরের ইসলামপুর ও রায়গঞ্জ পুলিশ জেলায় যথাক্রমে ৯ ও ১০ কোম্পানি থাকবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ রাজ্যে আইনশৃঙ্খলা জোরদার করতে মোট ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (CAPF) মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এই বাহিনীকে দু’টি পর্যায়ে (ফেজ–১ ও ফেজ–২) ভাগ করে বিভিন্ন জেলা ও পুলিশ কমিশনারেটে পাঠানো হবে। প্রতিটি পর্যায়ে ২৪০ কোম্পানি করে বাহিনী থাকবে।
৪৮০ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী
৪৮০ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী
advertisement

 

উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে কোচবিহারে সর্বাধিক ১৫ কোম্পানি, মালদহে ১৮, মুর্শিদাবাদ পুলিশ জেলায় ২০ এবং জলপাইগুড়িতে ১০ কোম্পানি মোতায়েনের পরিকল্পনা রয়েছে। দার্জিলিংয়ে ১১, আলিপুরদুয়ারে ৭ এবং উত্তর দিনাজপুরের ইসলামপুর ও রায়গঞ্জ পুলিশ জেলায় যথাক্রমে ৯ ও ১০ কোম্পানি থাকবে। দক্ষিণ দিনাজপুরে মোট ১০ কোম্পানি মোতায়েন করা হবে।

আরও পড়ুনঃ চন্দ্রগ্রহণ উপলক্ষে দিঘায় জগন্নাথ ধামে বিশেষ সময়সূচি, নির্দিষ্ট সময়েই দর্শন!

advertisement

দক্ষিণবঙ্গে কলকাতায় সর্বাধিক ৩০ কোম্পানি বাহিনী মোতায়েনের পরিকল্পনা হয়েছে। পূর্ব মেদিনীপুরে ২৮, পূর্ব বর্ধমানে ২৫, পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়ায় ২০ করে কোম্পানি পাঠানো হবে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে ১৯, বীরভূমে ২১ এবং মুর্শিদাবাদ ও জঙ্গিপুর পুলিশ জেলায় যথাক্রমে ২০ ও ১৫ কোম্পানি থাকবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হোলির আগে বর্ধমানের স্কুল পড়ুয়ারা তৈরি করছে ঘরোয়া আবির, সহজ পদ্ধতি জানলে চমকে যাবেন
আরও দেখুন

এছাড়াও হাওড়া পুলিশ কমিশনারেটে ১০, হাওড়া গ্রামীণে ১১, হুগলি (গ্রামীণ)-এ ১৬ এবং চন্দননগর পুলিশ কমিশনারেটে ১১ কোম্পানি মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর, ডায়মন্ড হারবার ও সুন্দরবন পুলিশ জেলায় যথাক্রমে ১৩, ১১ ও ৯ কোম্পানি থাকবে। নদিয়ার কৃষ্ণনগর ও রানাঘাট পুলিশ জেলায় ১৩ ও ৯ কোম্পানি মোতায়েনের পরিকল্পনা হয়েছে। প্রশাসনের দাবি, স্পর্শকাতর এলাকাগুলিতে বিশেষ নজর রেখে বাহিনী বণ্টন করা হয়েছে, যাতে সর্বত্র শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা যায়।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Bengal Assembly Election 2026: রাজ্যে আইনশৃঙ্খলা জোরদারে ৪৮০ কোম্পানি CAPF মোতায়েন! কোন জেলায় কত বাহিনী যাচ্ছে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল