আরও পড়ুনঃ বুধে ইতিহাস তৈরি হবে সুপ্রিম কোর্টে! SIR মামলায় কোর্টে সওয়াল করবেন খোদ মমতা! তাকিয়ে গোটা দেশ
আনন্দপুর অগ্নিকাণ্ডে ময়নায় নিখোঁজ শ্রমিক সৌমিত্র মন্ডল এবং বুদ্ধদেব জানার পরিবার সেই আশায় দিন গুনছে প্রতিদিন। আনন্দপুর অগ্নিকাণ্ডের ঘটনায় সব থেকে বেশি নিখোঁজ পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ময়না শহীদ মাতঙ্গিনী সহ বিভিন্ন ব্লকের মানুষজন। পরিবারের লোকজনদের থেকে জানা যায়, কারও সঙ্গে কথা হয়েছিল রবিবার বিকেলে। আবার কারও সঙ্গে কথা হয়েছিল রবিবার রাতে। তারপর রবিবার ভোররাতে ওই অগ্নিকাণ্ড। তারপর থেকে তাদের কোনও খোঁজ নেই ময়নার সৌমিত্র মণ্ডলের।এই পরিযায়ী শ্রমিকের বাড়িতে রয়েছে মা, স্ত্রী ও সন্তান।
advertisement
সৌমিত্র- এর স্ত্রী রিংকু মন্ডল আজও স্বামীর মঙ্গল কামনায় প্রতিদিনই সিঁথিতে দিচ্ছেন সিঁদুর। হাতে রয়েছে শাঁখা-পলা। কিন্তু স্বামীর এখনও খোঁজ নেই।
সৌমিত্র- এর স্ত্রী রিংকু মন্ডল বলেন, ২৬ জানুয়ারি সোমবার ফিরে আসার কথা ছিল। সেইমত রবিবার রাতে কথা হয়েছে। তারপর রাতে অগ্নিকাণ্ড। তারপর থেকেই স্বামী নিখোঁজ। প্রশাসন কোনও খোঁজ দিতে পারেনি এখনও। কিন্তু আমার আশা স্বামী বাড়ি ফিরে আসবে। অন্যদিকে বুদ্ধদেব জানার বাড়ির লোক জানান, “ছেলের খোঁজখবর মিলেনি। শুনেছি ওই গোডাউন থেকে বেরিয়ে আসার কোন পথ ছিল না। তবে ছেলে সশরীরে বাড়ি ফিরবে এই আশ্বাসে দিন কাটাচ্ছি।”
আনন্দপুর অগ্নিকাণ্ডের ঘটনার পর কেটে কেটে গেছে ন’টা দিন। নিখোঁজ পরিবারের বাড়িতে থমথমে পরিবেশ। পরিবারের লোকজনের চোখে মুখে বিষন্নতার ছাপ। তবুও পরিবারের উপার্জনকারী একমাত্র সদস্য বাড়ি ফিরবে এই আশায় দিন গুণছেন। এই আশা থেকে প্রতিদিন সিঁথিতে দিচ্ছেন সিঁদুর হাতে রয়েছে শাখা পলা। এইটুকু আশ্বাস যেন তাদের বাঁচিয়ে রেখেছে।





