TRENDING:

Alipurduar News: কাজে যাওয়ার পথে কালচিনিতে প্রাণ গেল ৪ মহিলা শ্রমিকের, এশিয়ান হাইওয়েতে ভয়াবহ দৃশ্য! রাস্তা অবরোধ ক্ষুব্ধ জনতার

Last Updated:

Alipurduar News: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা। গাড়ির ধাক্কায় মৃত্যু হল চারজন মহিলা চা শ্রমিকের। হাসিমারা সংলগ্ন এশিয়ান হাইওয়েতে দ্রুতগতির গাড়ি সজোরে তাঁদের ধাক্কা মারে। আহত আরও তিনজনকে জেলা হাসপাতালের পাঠানো হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কালচিনি, অনন্যা দে: রোজকার মত সাইকেল চালিয়ে চা বাগানে কাজে যাচ্ছিলেন মহিলারা। পেছন ঘুরে দেখলেন ছুটে আসছে গাড়ি। তারপরেই প্রবল আর্তনাদ। সকাল সকাল এশিয়ান হাইওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা। গাড়ির ধাক্কায় মৃত্যু হল ৪ জন মহিলা চা শ্রমিকের।
সাতসকালে দ্রুতগতির গাড়ির ধাক্কায় চা বাগানের চার মহিলা শ্রমিকের মৃত্যু
সাতসকালে দ্রুতগতির গাড়ির ধাক্কায় চা বাগানের চার মহিলা শ্রমিকের মৃত্যু
advertisement

আলিপুরদুয়ার জেলার হাসিমারা এলাকার ভুটানগামী এশিয়ান হাইওয়েতে ফের ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল চারজন মহিলা চা শ্রমিকের। আহত রয়েছে আরও অনেক। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের বন্ধ ভারনাবাড়ি চা বাগানের বেশ কয়েকজন মহিলা শ্রমিক সাইকেল ও হাঁটাপথে অন্য চা বাগানে কাজ করতে যাচ্ছিলেন।

আরও পড়ুন: টিফিন বক্স খুলতেই চোখ কপালে পুলিশের, হাতবদলের আগেই খেলা শেষ! জোড়া অভিযানে উদ্ধার ৫০ লক্ষ টাকার মাদক

advertisement

হাসিমারা সংলগ্ন এলাকায় এশিয়ান হাইওয়েতে দ্রুত গতিতে আসা একটি ছোট গাড়ি সজোরে তাঁদেরকে ধাক্কা মারে। তড়িঘড়ি আহত শ্রমিকদের উদ্ধার করে কালচিনির উত্তর লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। যেখানে কর্তব্যরত চিকিৎসকরা চারজনকে মৃত ঘোষণা করেন। তিনজনকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের রেফার করা হয়েছে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নিজের হাতেই বিলি করছেন লিফলেট,সোনারপুর বাজারে জোর প্রচারে 'ঘরের মেয়ে' রাজন্যা
আরও দেখুন

মৃতদের নাম পুষ্পা দর্জি, বেরথা খরিয়া, রজনী বারলা ও আগস্টিনা মন্ডা ।এই ঘটনায় রীতিমত ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। এশিয়ান হাইওয়ে এলাকায় দিন প্রতিদিন দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। দিনের আলোয় এমন ঘটনায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। হাসিমারা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে রয়েছেন। শুরু হয়েছে ঘটনার তদন্ত।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Alipurduar News: কাজে যাওয়ার পথে কালচিনিতে প্রাণ গেল ৪ মহিলা শ্রমিকের, এশিয়ান হাইওয়েতে ভয়াবহ দৃশ্য! রাস্তা অবরোধ ক্ষুব্ধ জনতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল