TRENDING:

প্রবল তুষারপাতে বিপর্যস্ত পূর্ব সিকিম! না থুলা–ছাঙ্গু রুটে আটকে ৩০০ গাড়ি, উদ্ধার অভিযানে সেনা!

Last Updated:

Sikkim Snowfall: অবিরাম তুষারপাতের কারণে ইস্ট সিকিমের না থুলা পাস ও ছাঙ্গু লেক এলাকায় ৩০০টি গাড়ি আটকে পড়েছে, সেনাবাহিনী ও প্রশাসন উদ্ধার অভিযানে নেমেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অবিরাম তুষারপাতের জেরে কার্যত স্তব্ধ ইস্ট সিকিম। ইন্দো-চিন সীমান্তবর্তী না থুলা পাস এবং ছাঙ্গু লেক এলাকায় পুরু বরফে ঢেকে গিয়েছে রাস্তা। আটকে পড়েছে প্রায় ৩০০টি গাড়ি, যার মধ্যে পর্যটকদের প্রায় ১০০টি যান রয়েছে। পরিস্থিতি সামাল দিতে উদ্ধার অভিযানে নেমেছে সেনাবাহিনী।
ইস্ট সিকিমে তুষারপাত, না থুলা পাস ও ছাঙ্গু লেকে ৩০০ গাড়ি আটকে!
ইস্ট সিকিমে তুষারপাত, না থুলা পাস ও ছাঙ্গু লেকে ৩০০ গাড়ি আটকে!
advertisement

সোমবার সন্ধ্যা থেকে শুরু হওয়া তুষারপাত মঙ্গলবারও অব্যাহত রয়েছে ইস্ট সিকিমে। না থুলা পাস ও ছাঙ্গু লেক এলাকায় প্রবল তুষারপাতের কারণে রাস্তার উপর পুরু বরফের চাদর জমে গিয়েছে। ফলে যান চলাচল কার্যত বন্ধ হয়ে পড়েছে।

‘এবার দেশে ফিরতে হবে’, দলের নেতাদের ইঙ্গিতপূর্ণ বার্তা, তারেককে নিয়ে কী বললেন হাসিনা?

ভীষণ শক্তিশালী! ভারত মহাসাগরে তৈরি হল বছরের প্রথম ‘ক্যাটেগরি ৫’ ঘূর্ণিঝড়! কতটা বিপদে পড়তে চলেছে দেশ?

advertisement

পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অন্তত ১৫ মাইল এলাকায় গাড়ির দীর্ঘ লাইন তৈরি হয়। প্রায় ৩০০টি গাড়ি বিভিন্ন জায়গায় আটকে পড়ে, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক পর্যটকবাহী যান রয়েছে। প্রথম দফায় পর্যটকদের ধীরে ধীরে নিচের দিকে নামিয়ে আনার প্রক্রিয়া শুরু হলেও ফের অঝোরে তুষারপাত শুরু হওয়ায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে।

advertisement

আটকে পড়া পর্যটকদের নিরাপদে সরিয়ে নিতে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন যৌথভাবে অভিযান শুরু করে। পর্যটকদের স্থানীয় সেনা ছাউনিতে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করাই প্রশাসনের প্রধান লক্ষ্য।

রাস্তাজুড়ে বরফ জমে থাকায় গাড়ি চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সেনা জওয়ানরা রাস্তা থেকে বরফ সরানোর কাজ চালাচ্ছেন। তবে তুষারপাত অব্যাহত থাকায় উদ্ধার ও পরিষ্কার কাজ ব্যাহত হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড কাটোয়া, কোথাও নৌকা, কোথাও গামলা ভাসিয়ে পেঁয়াজ-রসুন তুলছে চাষিরা
আরও দেখুন

প্রশাসন পর্যটকদের আপাতত ওই রুটে ভ্রমণ এড়ানোর পরামর্শ দিয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত না থুলা ও ছাঙ্গু রুটে যান চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে। পরিস্থিতির ওপর নজর রাখছে সেনাবাহিনী ও জেলা প্রশাসন।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
প্রবল তুষারপাতে বিপর্যস্ত পূর্ব সিকিম! না থুলা–ছাঙ্গু রুটে আটকে ৩০০ গাড়ি, উদ্ধার অভিযানে সেনা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল