সূত্র অনুসারে, অবতার সেট আপ করার সময় কিছু বাগ দেখা দিয়েছিল, তাই WhatsApp দ্রুত এটিকে ফিরিয়ে নিয়েছিল। বর্তমানে, WhatsApp আরও একবার ফিচারটি চালু করছে।
আরও পড়ুন: আপনার আইডি দিয়ে ক'টা সিম চলছে? জানতে পারবেন এই ওয়েবসাইটে গিয়ে
সমস্ত বিটা ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ সেটিংস খুলে অবতার সেট করতে সক্ষম হবেন এবং দেখতে পাবেন যে বৈশিষ্ট্যটি স্বয়ংক্রিয়ভাবে প্রোফাইলে থাকছে। বৈশিষ্ট্যটি একবার ঠিক করা হয়ে গেলে, প্রোফাইল ছবি হিসাবে দেখা যেতে পারে এমন একটি অবতার পছন্দ করতে সক্ষম হবেন ব্যবহারকারী।
advertisement
বলাই বাহুল্য যে, অবতার তৈরি করা বা না করা পুরোটাই ব্যবহারকারীর ইচ্ছার উপর নির্ভর করে। কেও যদি এই ফাংশনটি ব্যবহার না করতে চান তবে পুরনো ছবিই রেখে দেওয়া যাবে প্রোফাইলে।
যেহেতু এই বৈশিষ্ট্যটি iOS বিটা ব্যবহারকারীদের জন্য দেওয়া হয়েছে, তাই আশা করা হচ্ছে যে এটি শীঘ্রই অ্যান্ড্রয়েড বিটা ব্যবহারকারীদের জন্যও পাওয়া যাবে। শুধু তাই নয়, WhatsApp বিটা ব্যবহারকারীদের জন্য 'মেসেজ ইয়োরসেলফ' ফিচার নিয়েও কাজ করছে। আগে মেসেজ পাঠাতে হলে একটা গ্রুপ তৈরি করতে হত। ইউজারেরর ফোন নম্বর এখন মেসেজিং অ্যাপে স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে। যে ব্যবহারকারীরা তাঁদের অ্যাপের সংস্করণ আপডেট করেছেন তাঁরা অবিলম্বে মেসেজ ইয়োরসেল্ফকে চ্যাট ক্যাপশন হিসাবে দেখতে পাবেন।
তাছাড়া, WhatsApp গ্রুপ চ্যাটের অভিজ্ঞতা আরও ভাল করার জন্যও কাজ করছে। রিপোর্ট অনুযায়ী, গ্রুপ চ্যাটে প্রোফাইল ফটো ব্যবহার করতে দিতে চলেছে WhatsApp। ব্যবহারকারীদের আর শুধু ব্যক্তির নাম খুঁজতে হবে না। WABetaInfo-র রিপোর্ট অনুসারে, এই কার্যকারিতা ইতিমধ্যে এই সপ্তাহে নির্দিষ্ট কিছু iOS বিটা পরীক্ষকদের জন্য দেওয়া শুরু করেছে WhatsApp।
