প্রজাতন্ত্র দিবসে সারা ভারতবর্ষে একটি জাতীয় ছুটির দিন হিসেবে পালিত হয়। নতুন দিল্লিতে বার্ষিক প্রজাতন্ত্র দিবসে প্যারেডের আয়োজন করা হয়। এই দিন রাষ্ট্রপতি ভবন থেকে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ শুরু হয়। তবে এই বছর, কোভিডের কারণে কুচকাওয়াজে অংশ নেওয়া প্রত্যেককে সম্পূর্ণরূপে টিকাকরণের আদেশ দেওয়া হয়েছে। কোভিড নির্দেশিকা মাথায় রেখে ১৫ বছরের কম বয়সী শিশুদের প্যারাডের অংশ গ্রহণের অনুমতি দেওয়া হবে না।
advertisement
আরও পড়ুন - ২০২২ সালের শেষেই Meta নিয়ে আসছে বিশ্বের দ্রুততম এআই Super Computer
এই দিনে, আমরা যেমন আমাদের দেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য উন্মুখ হয়ে তেমনি আমরা মাথা নত করে সেই মুক্তিযোদ্ধাদের স্মরণ করি যারা আজকের এই সুন্দর ভবিষ্যতকে আমাদের হাতে তুলে দিয়েছেন।
আমরা গর্বের সঙ্গে এবং হাসি মুখে প্রত্যেককে প্রজাতন্ত্র দিবসের (Republic Day 2022) শুভেচ্ছা জানাই।
এই প্রজাতন্ত্র দিবস সমস্ত ভারতীয়দের জন্য শান্তি, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য নিয়ে আসুক।
এই প্রজাতন্ত্র দিবসে, আসুন আমরা আমাদের মাতৃভূমির উন্নতির জন্য অক্লান্ত কাজ করার প্রতিশ্রুতিবদ্ধ হই। আমাদের সকল ভাই ও বোনেদের মধ্যে সমতা এবং আমাদের দেশের গৌরবময় ঐতিহ্য সংরক্ষণের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই।
আমরা এই গৌরবময় দিনে ধন্যবাদ জানাই সেই সকল সৈনিকদের যারা প্রতিনিয়ত নিজেদের প্রাণের বিনিময়ে আমাদের সুরক্ষিত রাখেন, সেই সকল প্রথম সারির মহান নায়কদের যারা নিজেদের জীবন বিপন্ন করে মহান মাতৃভূমির গৌরবের জন্য কাজ করে চলেছেন।
ন্যায়বিচার, সমতা, স্বাধীনতা এবং ভ্রাতৃত্ব... মহান ভারতীয় সংবিধানের স্তম্ভকে আমাদের অভিবাদন। আমাদের জাতীয় তেরঙ্গা সর্বদা গৌরবের সঙ্গে উড়ুতে থাকুক।
আরও পড়ুন - দুর্দান্ত 5x পেরিস্কোপ জুম-সহ লঞ্চ হতে পারে iPhone 15 Pro, জেনে নিন বিশদে
ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের আসুন আমরা আমাদের মহান স্বাধীনতা সংগ্রামীদের প্রচেষ্টাকে বৃথা যেতে দেব না, এই বলে প্রতিজ্ঞাবদ্ধ হই।
এই প্রজাতন্ত্র দিবসে আমরা যেন গর্ব এবং দেশপ্রেমের সঙ্গে আমাদের দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে পারি এই অঙ্গীকার করি। তাই এই প্রজাতন্ত্র দিবসে, আমি আমাদের মহান জাতির মঙ্গলের নিমিত্তে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি। শুভ প্রজাতন্ত্র দিবস!
