জেনে নিন অন্য যে কোনও নেটওয়ার্ক থেকে Jio-তে পোর্ট করাতে গেলে গ্রাহকদের কী কী হবে...
- আপনি যে মোবাইল নম্বরটিকে পোর্ট করতে চাইছেন সেখান থেকে PORT লিখে 1900 নম্বরে একটি SMS পাঠিয়ে দিন। এটা করলে আপনি UPC জেনারেট করছেন।
- এরপর 1901 নম্বর থেকে UPC Code আপনার ফোনের মেসেজে চলে আসবে, তাতেই জানানো থাকবে Sim-এর এক্সপায়ারি ডেট।
advertisement
- এবার আপনি সেই UPC Code-সহ, আইডি প্রুফ ও অ্যাড্রেস প্রুফ নিয়ে যে কোনও নিকটবর্তী Jio স্টোরে বা Jio রিটেলারের যান। সেখানে গিয়ে এই তথ্য গুলি দিন।
- তথ্য জমা করার কিছু দিনের মধ্যেই আপনার নম্বর পোর্ট হয়ে যাবে এবং আপনি তখন Jio-র গ্রাহক হয়ে যাবেন।
কেউ যদি পোস্টপেইড কানেকশনে পোর্ট করাতে যান, তাহলেও আপনাকে এই একই পদ্ধতি মেনে চলতে হবে। তবে সে ক্ষেত্রে একটা বিষয় অতি অবশ্যই মাথায় রাখতে হবে যে, আপনার বর্তমান টেলিকম অপারেটরের সমস্ত পেন্ডিং বিল মিটিয়ে দিতে হবে।
আরও পড়ুন - WhatsApp Group Polls Feature: এ বার ভোটাভুটিতে জমবে WhatsApp, আসছে নতুন ফিচার
আর প্রিপেইড গ্রাহকদের নম্বর পোর্ট করার সময় এটা মাথায় রাখতে হবে যে ব্যালেন্স কিন্তু ক্যারি ফরোয়ার্ড হবে না। কোনও নতুন নম্বরই ৯০ দিন পেরনোর আগে পোর্ট করা যায় না। যেদিনের উল্লেখ থাকবে, সেদিনই পুরনো নেটওয়ার্কের সিগন্যাল হঠাৎ চলে যাবে। তখন নতুন সার্ভিস প্রোভাইডারের দেওয়া সিমকার্ড ব্যবহার করবেন।
আরও পড়ুন - Top Smartphones Under Rs 30,000: ৩০ হাজারের নীচে চোখ ধাঁধানো মোবাইল, দেখে নিন তালিকা
সরকারের নিয়ম অনুজায়ি, আপনি যদি একই টেলিকম সার্কেলের মধ্যে নম্বর পোর্ট করছেন তাহলে আপনার নম্বর ৩ দিনে অ্যাক্টিভেট হয়ে যাবে। অন্য টেলিকম সার্কেলে পোর্ট হলে ৫ দিন সময় লাগবে।
কেউ যদি অনলাইনে Jio-তে পোর্ট করাতে চান, তাহলে তাঁকে প্রথমেই Jio ওয়েবসাইটে যেতে হবে। বা Jio App থেকেও এই একই পদ্ধতি অবলম্বন করে পোর্ট করা যেতে পারে।
