TRENDING:

পোশাক বদল থেকে ব্যক্তিগত মুহূর্ত, সবই কি রেকর্ড হয়ে যাচ্ছে? মেটার ‘স্মার্ট’ চশমার বিরুদ্ধে বিরাট অভিযোগ!

Last Updated:

মেটার ‘রে-ব্যান মেটা’ স্মার্ট চশমা ব্যবহারকারীদের ব্যক্তিগত মুহূর্ত রেকর্ড করে ফাঁস করছে বলে অভিযোগ! নাইরোবির ‘সামা’ সংস্থার কর্মীরা ডেটা চুরি করছে! বিশেষজ্ঞরা সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে তৈরি স্মার্ট চশমা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, মেটার তৈরি এআই চালিত ‘রে-ব্যান মেটা’ স্মার্ট চশমা ব্যবহারকারীদের ব্যক্তিগত মুহূর্ত পর্যন্ত রেকর্ড করে ফাঁস করে দিচ্ছে। পোশাক বদলানো থেকে ব্যক্তিগত আলাপচারিতা—সবই নাকি পৌঁছে যাচ্ছে সাইবার অপরাধীদের হাতে। চশমার মধ্যেই রয়েছে সেন্সর, প্রসেসর এবং মাইক্রোফোন। ফলে এটি শুধু দৃশ্যই ধারণ করে না, আশপাশের শব্দও রেকর্ড করতে পারে। মেটা দাবি করেছিল, তাদের তৈরি ‘রে-ব্যান মেটা অগমেন্টেড রিয়্যালিটি গ্লাসেস’ ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। এমনকি সংস্থার প্রধান মার্ক জ়ুকেরবার্গকেও এই চশমা ব্যবহার করতে দেখা গিয়েছে।
মেটার ‘স্মার্ট’ চশমা ঘিরে বিতর্ক, ব্যক্তিগত মুহূর্ত ফাঁসের অভিযোগে শোরগোল! (AI Image)
মেটার ‘স্মার্ট’ চশমা ঘিরে বিতর্ক, ব্যক্তিগত মুহূর্ত ফাঁসের অভিযোগে শোরগোল! (AI Image)
advertisement

সারাক্ষণ চার্জার প্লাগে লাগিয়ে রাখেন? জানেন এতে ফোন, বিদ্যুৎ বিল ও নিরাপত্তার উপর কী প্রভাব পড়ে?

তবে সম্প্রতি সুইডেনের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই স্মার্ট চশমা ব্যবহারকারীদের ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত রেকর্ড করে ফেলছে। শৌচাগার থেকে শোয়ার ঘর—ব্যক্তিগত জীবনের নানা সংবেদনশীল মুহূর্তও রেকর্ড হয়ে যাচ্ছে এবং তার কিছু অংশ ডার্ক ওয়েব পর্যন্ত পৌঁছে যাচ্ছে বলে অভিযোগ।

advertisement

মেটার ‘স্মার্ট’ চশমা ঘিরে বিতর্ক, ব্যক্তিগত মুহূর্ত ফাঁসের অভিযোগে শোরগোল! (AI Image)

প্রতিবেদন অনুযায়ী, মেটা এআই চশমা পরে কেউ যা কিছু দেখছেন বা করছেন, তার অনেকটাই রেকর্ড হয়ে চশমার মেমরিতে জমা থাকে। অভিযোগ, কেনিয়ার নাইরোবি শহরে অবস্থিত ‘সামা’ নামে একটি তথ্যপ্রযুক্তি সংস্থার কিছু কর্মী এই ডেটা হাতিয়ে নিচ্ছেন। হাজার হাজার কিলোমিটার দূরে বসে ব্যবহারকারীদের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও নাকি দেখা হচ্ছে এবং বাছাই করে তা ছড়িয়ে দেওয়া হচ্ছে ডার্ক ওয়েবে।

advertisement

এখানেই শেষ নয়। চশমা পরে কেউ যদি অনলাইনে কেনাকাটা করেন বা ব্যাঙ্ক সংক্রান্ত কাজ করেন, সেই তথ্যও রেকর্ড হয়ে থাকতে পারে। চশমার ক্যামেরায় ধরা পড়তে পারে ক্রেডিট বা ডেবিট কার্ড নম্বর, সিভিসি কোড কিংবা অন্যান্য গুরুত্বপূর্ণ আর্থিক তথ্য।

মেটা অবশ্য দাবি করেছিল, ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে। কিন্তু অভিযোগ উঠেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর অ্যালগরিদমের নিরাপত্তায় এমন ফাঁক রয়েছে, যার সুযোগ নিয়ে সাইবার অপরাধীরা ডেটা চুরি করতে পারে। উল্লেখ্য, গত বছরই মেটা প্রায় ৭০ লক্ষের বেশি এআই চশমা বিক্রি করেছে। ফলে বিপুল সংখ্যক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

advertisement

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, এই ধরনের স্মার্ট চশমায় এমন প্রযুক্তি রয়েছে যা কারও দিকে তাকালে তার মুখ শনাক্ত করে সম্ভাব্য নাম, ঠিকানা বা অন্যান্য তথ্য বের করে আনতে পারে। একই সঙ্গে ব্যবহারকারী কোথায় তাকাচ্ছেন, কার সঙ্গে কথা বলছেন বা কী আলোচনা করছেন, সেই তথ্যও রেকর্ড হতে পারে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রধান শিক্ষকের বদলে স্কুলে ছড়ি ঘোরাচ্ছেন তাঁর স্ত্রী! নদিয়ার বিদ্যালয়ের সামনে ধর্না
আরও দেখুন

বিশেষজ্ঞদের পরামর্শ, এ ধরনের স্মার্ট ডিভাইস ব্যবহার করার সময় সতর্ক থাকা জরুরি। প্রয়োজনে ডেটা শেয়ারিং সংক্রান্ত অপশন বন্ধ রাখা এবং গোপনীয়তা সংক্রান্ত সেটিংস ঠিকভাবে নিয়ন্ত্রণ করা উচিত।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
পোশাক বদল থেকে ব্যক্তিগত মুহূর্ত, সবই কি রেকর্ড হয়ে যাচ্ছে? মেটার ‘স্মার্ট’ চশমার বিরুদ্ধে বিরাট অভিযোগ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল