Induction Oven: ইন্ডাকশনের বাসন ঠিক না হলে রান্নাও হবে না, বিল-ও উঠবে বেশি, বাসন কেনার আগে কোন ৬টা পয়েন্ট দেখে নেবেন? ঠকার আগে জেনে নিন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
গ্যাস বাঁচাতে ইন্ডাকশন ওভেন কিনেছেন? আগে ভাবুন বাসনের কথা! কারণ. গ্যাসের বাস কিন্তু ইন্ডাকশনে চলবে না! ইন্ডাকশনের বাসন কেনার আগে কোন কোন বিষয়গুলো দেখে নেবেন?
advertisement
1/7

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে জ্বালানি সঙ্কট তুঙ্গে উঠেছে! চারপাশে গ্যাস সিলিন্ডারের অমিল! বুকিংয়ের লম্বা লাইন! বুকিং করা গেলেও সিলিন্ডার আসতে দেরি! সিলিন্ডার আসলেও, মনের মধ্যে শঙ্কা পরেরটা আসবে তো? এই পরিস্থিতিতে গ্যাস বাঁচাতে সবাই ইন্ডাকশন ওভেনের দিকে ঝুঁকছেন!
advertisement
2/7
কিন্তু ইন্ডাকশন ওভেন শুধু কিনলেই হল না! ইন্ডাকশন ওভেনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, বাসন! সঠিক বাসন না হলে ইন্ডাকশনে রান্না করা যায় না! অর্থাৎ, যে বাসনে আপনি গ্যাসে রান্না করেন, সেই বাসন ইন্ডাকশনে ব্যবহার করা যাবে না! তাহলে ইন্ডাকশন ওভেনের বাসন কেনার সময় কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে?
advertisement
3/7
ফেরোম্যাগনেটিক বেস: ইন্ডাকশন ওভেনের বাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল একটি চৌম্বকীয় বেস, যা সাধারণত কাস্ট আয়রন, ম্যাগনেটিক স্টেইনলেস স্টিল (যেমন ৪৩০ স্টেইনলেস স্টিল), অথবা অ্যালুমিনিয়াম কোর-সহ স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি হয়।
advertisement
4/7
সমতল ও পুরু তলা: ইন্ডাকশন ওভেনের বাসনেত তলা একদম সমতল হওয়া দরকার। এমন বাসন কিনুন যার নীচের অংশ পুরু ও ভারী। এতে তলা বেঁকে যায় না এবং তাপ সমানভাবে ছড়াতে সাহায্য করে।
advertisement
5/7
সমানভাবে তাপ ছড়ানো: ইন্ডাকশন প্রযুক্তিতে পাত্র সরাসরি গরম হয়, তাই ভাল মানের ইন্ডাকশন পাত্র এমনভাবে তৈরি হয় যাতে তাপ সমানভাবে ছড়ায় এবং কোথাও অতিরিক্ত গরম (হট স্পট) না হয়।
advertisement
6/7
কীভাবে বুঝবেন কোন বাসন ইন্ডাকশনের জন্য আদর্শ? যদি কোনও চুম্বক পাত্রের তলার সঙ্গে শক্তভাবে লেগে থাকে, তাহলে বুঝবেন সেটি ইন্ডাকশন ওভেনে ব্যবহার করা যাবে।
advertisement
7/7
ইন্ডাকশন চিহ্ন: অনেক নির্মাতা ইন্ডাকশন-উপযোগী পাত্রে একটি বিশেষ চিহ্ন দিয়ে থাকে, যা একটি আড়াআড়ি জিগজ্যাগ বা কুণ্ডলীর মতো দেখতে হয়।