TRENDING:

Technology News: ইতিমধ্যে ভারতে শুরু iPhone 16E-র প্রি-অর্ডার! কবে থেকে কিনতে পারবেন, জেনে নিন বিস্তারিত

Last Updated:

নতুন iPhone 16 সিরিজ মডেল অচিরেই বাজারে iPhone SE মডেলের জায়গা নিয়ে নেবে। যার ফলে নতুন Apple AI ফিচার এবং আরও নানা ফিচার ট্রাই করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Apple iPhone 16E নিয়ে এই মুহূর্তে গ্রাহকদের উন্মাদনা তুঙ্গে। শুক্রবার অর্থাৎ গত ২১ ফেব্রুয়ারি থেকে ভারত এবং একাধিক দেশেই iPhone 16E মডেলের প্রি-অর্ডার নিতে শুরু করেছে Apple। বলাই বাহুল্য যে, সংস্থার নতুন iPhone 16 সিরিজ মডেল অচিরেই বাজারে iPhone SE মডেলের জায়গা নিয়ে নেবে। যার ফলে নতুন Apple AI ফিচার এবং আরও নানা ফিচার ট্রাই করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। সংস্থার থেকে প্রি-অর্ডার করা হলে গ্রাহকরা দিল্লি অথবা মুম্বইয়ের Apple স্টোর থেকে এই মডেল পেয়ে যাবেন। কিংবা নিজের বাড়িতে বসেই ডেলিভারি পেয়ে যেতে পারেন গ্রাহকরা। এবার আজকের প্রতিবেদনে Apple iPhone-এর এই নতুন মডেলের দাম এবং লঞ্চ অফার সম্পর্কে জেনে নেওয়া যাক। সেই সঙ্গে শুনে নেওয়া যাক, এর ফিচারের বিষয়েও।
News18
News18
advertisement

ভারতে iPhone 16E প্রি-অর্ডার: দাম এবং লঞ্চ অফার

Apple iPhone 16E-র বেস ১২৮ জিবি মডেলের দাম শুরু হচ্ছে ৫৯৯০০ টাকা। প্রি-অর্ডার শুরু হয়েছে ২১ ফেব্রুয়ারি ভারতীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে। Apple-এর অনলাইন স্টোরে গিয়ে পছন্দের রঙ, স্টোরেজ ভ্যারিয়েন্ট বেছে নিতে পারবেন গ্রাহক। এই সংস্থার তরফে নো-কস্ট ইএমআই অপশন এবং বর্তমান ফোনের জন্য ৬৭৫০০ টাকা পর্যন্ত ট্রেড-ইন ভ্যালু অফার করছে। এছাড়াও বাছাই করা ব্যাঙ্ক অফারের মাধ্যমে ডিসকাউন্টও পাওয়া যেতে পারে।

advertisement

ভারতে iPhone 16E সেল শুরু হচ্ছে আগামী শুক্রবার অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি থেকে। ফলে অ্যাপল স্টোর কিংবা অনলাইনেই এই ফোন কিনতে পারবেন গ্রাহকরা।

Apple iPhone 16E-র স্পেসিফিকেশন:

Apple iPhone 16E-তে থাকবে ৬.১ ইঞ্চি Super Retina XDR OLED ডিসপ্লে। এর সঙ্গে থাকবে স্ট্যান্ডার্ড ৬০ হার্ৎজ রিফ্রেশ রেট। এই ডিভাইস চালিত হয় লেটেস্ট A18 চিপসেট দ্বারা। যেটা বর্তমানে দেওয়া হয়েছে iPhone 16 এবং 16 Plus মডেলে। সেই সঙ্গে মিলবে ৮ জিবি RAM। যার অর্থ হল, Apple-এর এআই ফিচারও সাপোর্ট করবে এই ডিভাইস।

advertisement

এবার আসা যাক ক্যামেরার প্রসঙ্গে। নতুন এই iPhone 16E মডেলে থাকতে চলেছে সিঙ্গেল ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা। আর FaceTime এবং ভিডিও রেকর্ডিংয়ের জন্য ফোনের সামনের দিকে রয়েছে একটি ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আর নিরাপত্তার জন্য এই ডিভাইস শুধুমাত্র

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

Face ID সাপোর্ট করে। এই ফিচারটি আজকাল বাজারে প্রাপ্ত সমস্ত iPhone-এই পাওয়া যাচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Technology News: ইতিমধ্যে ভারতে শুরু iPhone 16E-র প্রি-অর্ডার! কবে থেকে কিনতে পারবেন, জেনে নিন বিস্তারিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল