TRENDING:

১৮ নভেম্বর থেকে মাত্র ৫০১ টাকায় মিলবে ৪জি স্মার্টফোন

Last Updated:

আর ৪জি স্মার্টফোন কেনার জন্য পকেটের চিন্তা করতে হবে না কারণ এবার মাত্র ৫০১ টাকায় মিলবে ৪জি স্মার্টফোন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: রিঙিং বেলসের ফ্রিডম ২৫১ মোবাইলের পর এবার  চ্যাম্প ওয়ান সি ১ ৷ আর ৪জি স্মার্টফোন কেনার জন্য পকেটের চিন্তা করতে হবে না কারণ এবার মাত্র ৫০১ টাকায় মিলবে ৪জি স্মার্টফোন ৷ অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে মাত্র ৫০১ পেয়ে যাবেন ৪জি স্মার্টফোন ৷ চলতি মাসের ১৮ তারিখ থেকে শুরু বতে চলেছে বিক্রি ৷
advertisement

ভারতে তৈরি এই মোবাইলটির নাম চ্যাম্প ওয়ান সি ১ ৷ সংস্থার তরফে জানানো হয়েছে এর আসল দাম ৭,৯৯৯ টাকা ৷ কিন্তু একটি ফ্ল্যাস সেলে গ্রাহকরা মাত্র ৫০১ একটাকায় পেয়ে যাবেন হ্যান্ডসেটটি ৷ শুক্রবার ১৮ নভেম্বর সকাল ১১টাকা থেকে পাওয়া যাবে মোবাইলটি ৷

সূত্রের খবর কয়েক মাস আগে এমনই একটি ফ্ল্যাস সেলের কথা ঘোষণা করেছিল চ্যাম্প ওয়ান ইন্ডিয়া ৷ কিন্তু পরে তা পিছিয়ে দেওয়া হয়েছিল ৷

advertisement

এই ফোনটি কিনতে চাইলে প্রথমে চ্যাম্প ১ কলিং মাস্টার মোবাইল অ্যাপ ৫১ টাকা দিয়ে কিনতে হবে ৷ এই অ্যাপটি চলতি মাসের ৩ তারিখ থেকে বাজারে এসে গিয়েছে ৷ এরপর কলিং মাস্টার অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করুণ এবং কনফার্ম অর্ডারে ক্লিক করুণ ৷

একটি পেমেন্ট উইনডো অপেন হতেই তাতে আপনার মোবাইল নম্বর, ইমেল আইডি দিন ৷ এরপর আপনার ক্রেডিট, ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ৫১ টাকার পেমেন্ট করতে হবে ৷

advertisement

কেবল এই পদ্ধতিতেই গ্রাহকরা ফোন কিনতে পারবেন ৷ কোনও প্রি বুকিং অর্ডার নেওয়া হবে না ৷ ৫১ টাকা দেওয়ার পর গ্রাহকরা সেলে অংশ নিতে পারবেন ৷ এছাড়া ফ্ল্যাস সেলে যদি তারা ফোন কিনতে সফল হন তাহলে মাত্র ৫০১ টাকা দিলেই ৪জি স্মার্টফোন পেয়ে যাবেন হাতে ৷ কেবল ক্যাশ অন ডেলিভারিতে মিলবে এই ফোনটি ৷

advertisement

কী কী ফিচার্স রয়েছে ফোনে দেখি নিন এক নজরে ৷

১. স্মার্টফোনে রয়েছে ৫ ইঞ্চির HD ডিসপ্লে

২. ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রোসেসর

৩. ২ জিবি র‍্যাম ও ১৬ জিবি ইন্টারনাল মেমরি

৪. ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

৫. রয়েছে ২৫০০ mAH ব্যাটারি

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
১৮ নভেম্বর থেকে মাত্র ৫০১ টাকায় মিলবে ৪জি স্মার্টফোন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল