TRENDING:

IND vs ENG: কে জিতবে ভারত-ইংল্যান্ড সিরিজ? এবার 'ভবিষ্যদ্বাণী' করলেন খোদ 'ক্রিকেট ঈশ্বর'

Last Updated:

India vs England: ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ নিয়ে কিংবদন্তি ক্রিকেটাররা তাদের ভবিষ্যদ্বাণী করছেন। এবার এই মেগা সিরিজ নিয়ে মুখ খুললেন ক্রিকেট ঈশ্বর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আর কিছু সময়ের অপেক্ষা। তারপরই শুরু হবে বহু প্রতীক্ষিত ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজ। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে লিডসে মুখোমুখি হবে শুভমান গিল ও বেন স্টোকসের দল। রোহিত শর্মা, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিনদের অবসরে পর ইংল্যান্ড সফর থেকে এক নতুন যুগের সূচনা হতে চলেছে ভারতীয় ক্রিকেটে।
News18
News18
advertisement

ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ নিয়ে কিংবদন্তি ক্রিকেটাররা তাদের ভবিষ্যদ্বাণী করছেন। এবার এই মেগা সিরিজ নিয়ে মুখ খুললেন ক্রিকেট ঈশ্বর কিংবদন্তী সচিন তেন্ডুলকর। ইংল্যান্ডের শেষ সফরে ভারতকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হয়েছিল, তবে এবার সচিন আশাবাদী যে শুভমান গিলের নেতৃত্বে ভারতীয় দল ইংল্যান্ডে চমক দেখাতে পারবে।

সচিন তেন্ডুলকার সম্প্রতি ক্রিকইনফো-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, তিনি ভারতের শক্তিশালী ব্যাটিং ও বোলিং লাইনআপে আস্থা রাখছেন। বিশেষ করে যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন ও ঋষভ পন্থের মতো তরুণ খেলোয়াড়দের তিনি প্রশংসা করেছেন। যাদের তিনি প্রতিভাবান এবং ইংল্যান্ডের কঠিন কন্ডিশনে লড়াই করার জন্য প্রস্তুত বলে মনে করেন।

advertisement

তিনি আরও বলেন, ফাস্ট বোলার প্রসিদ্ধ কৃষ্ণ ও জসপ্রীত বুমরাহ ইংল্যান্ডের ব্যাটারদের বিশেষ করে জো রুটের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারেন। পাশাপাশি তিনি মনে করেন ইংল্যান্ডের ‘ব্যাজবল’ কৌশল আগের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ব্যর্থ হয়েছে এবং এবার কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজার মতো স্পিনাররা তার সুযোগ নিতে পারেন।

আরও পড়ুনঃ IND vs ENG: ফের গম্ভীরের চমক! প্রথম টেস্টে ভারতের একাদশে কারা? জেনে নিন বিস্তারিত

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চুরি করে পালাতে গিয়ে গাছে চড়ল যুবক, দমকল ডেকে নামাল পুলিশ
আরও দেখুন

এই সিরিজেপ কী ফল হতে পারে তা নিয়েও ভবিষ্যদ্বাণী করেছেন সচিন তেন্ডুলকর। নতুন অধিনায়ক, তরুণ ব্যাটিং লাইন হলেও ভারতের পক্ষেই বাজি ধরেছেন মাস্টার ব্লাস্টার। সচিন তেন্ডুলকর মনে করেন, ভারত পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজ ৩-১ ব্যবধানে জিতবে। তবে সচি সতর্ক করে দিয়ে বলেছেন, ইংল্যান্ডকে হালকাভাবে নেওয়া ঠিক হবে না। ইংলিশ কন্ডিশনে অভিজ্ঞ খেলোয়াড়দের উপস্থিতি তাদের বড় শক্তি। বিশেষ করে লিডস ও লর্ডসের মতো মাঠে খেলতে গেলে ভারতীয়দের জন্য শৃঙ্খলা ও ধৈর্য ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs ENG: কে জিতবে ভারত-ইংল্যান্ড সিরিজ? এবার 'ভবিষ্যদ্বাণী' করলেন খোদ 'ক্রিকেট ঈশ্বর'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল