TRENDING:

Virat Kohli : বাঁ-হাত জুড়ে নতুন ট্যাটু! আইপিএল শুরুর আগে সেজে উঠলেন বিরাট কোহলি! এবারের উল্কি তাঁর জীবনে সব থেকে স্পেশাল

Last Updated:

Virat Kohli : ২৮ মার্চ থেকে শুরু হবে এবারের আইপিএল। তার আগে আরসিবির তারকা ব্যাটার বিরাট কোহলি বাঁ-হাতে নতুন ট্যাটু করালেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : ভারতীয় দল ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)-র তারকা ব্যাটসম্যান বিরাট কোহলির হাতে আবার নতুন ট্যাটু। আইপিএল ২০২৬-এর আগে বাঁ হাতের ওপর নতুন ফুল স্লিভ ট্যাটু করালেন কোহলি।
কোহলির নতুন ট্যাটু।
কোহলির নতুন ট্যাটু।
advertisement

সেই ট্যাটুর ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন কোহলি। সেটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। জানা গিয়েছে, এই ট্যাটু কোহলির ক্রিকেট যাত্রার প্রতীক। তারকা খেলোয়াড়কে আইপিএলের ১৯তম সংস্করণে মাঠে খেলতে দেখা যাবে। এবারের আইপিএল শুরু হচ্ছে ২৮ মার্চ। আরসিবি তাদের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে চিন্নাস্বামী স্টেডিয়ামে

advertisement

কোহলির হাতে ট্যাু করানো সংস্থা লিখেছে, “এটি শুধুমাত্র আরেকটি ট্যাটু যোগ করার বিষয় ছিল না। এটি এমন কিছু তৈরি করার বিষয় ছিল, যা গভীরতা বহন করে, যা প্রকাশ করে তিনি কীভাবে বিরাট হয়ে উঠেছেন।”

এই ট্যাটু কোহলির ব্যক্তিগত যাত্রা থেকে অনুপ্রাণিত। তিনি জীবনের কী কী পরিবর্তন করেছেন, কী কী ছেড়ে এসেছেন, কোথায় পৌঁছেছেন এবং কোন দিকে এগিয়ে যাচ্ছেন, সবই এই ট্যাটুতে ধরা রয়েছে। তার জীবনের প্রতিটি মোড়ে, তিনি পুরোনো দিকগুলোকে ছেড়েছেন—শৃঙ্খলা, মনোযোগ এবং অবিচল বিশ্বাসের মাধ্যমে অনেক কিছু অর্জন করেছেন, সেটাও প্রতিফলিত হবে এই ট্যাটুতে।

advertisement

আরও পড়ুন- ইডেনে আসছেন রোহিত-কোহলি! কলকাতায় টিম ইন্ডিয়ার ম্যাচ অনেকদিন পর

সেরা ভিডিও

আরও দেখুন
স্কুল বন্ধ থাকলেও যেন বন্ধ না হয় পড়াশোনা! ক্লাস চালু রাখতে গোপালনগরের স্কুলের বিকল্প ব্যবস্থা
আরও দেখুন

সম্প্রতি RCB-র দ্বিতীয় ইন্ট্রা-স্কোয়াড ম্যাচে ১৯ বলে ৪৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন কোহলি। এতেই আশ্বস্ত হয়েছেন আরসিবি ভক্তরা। RCB-র প্রথম ইন্ট্রা-স্কোয়াড ম্যাচে Kohli মাত্র ১২ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন। ২০২৪ সালের টি২০ বিশ্বকাপ জেতার পর টি২০ ক্রিকেট থেকে অবসর নেন কোহলি, ২ বছর পরে এই ফর্ম্যাটে নেমেও তাঁর ব্যাটিংয়ে ঝাঁঝ একটুও কমেনি, বরং তা বেড়়েছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli : বাঁ-হাত জুড়ে নতুন ট্যাটু! আইপিএল শুরুর আগে সেজে উঠলেন বিরাট কোহলি! এবারের উল্কি তাঁর জীবনে সব থেকে স্পেশাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল