TRENDING:

বিরাট কোহলির বিরুদ্ধে ফিল্ডিংয়ে 'চুরি'র অভিযোগ! বাংলাদেশ বলছে, 'আম্পায়ার চুর'

Last Updated:

Virat Kohli Fake Fielding: এমন কাজ করলেন বিরাট কোহলি! বাংলাদেশ তো জিতে যেতে পারত!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#অ্যাডিলেড: বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে ভারতীয় দল। অ্যাডিলেডে খেলা এই বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারত ৬ উইকেটে ১৮৪ রান করেছিল। পরে বৃষ্টির কারণে ১৬ ওভারে ১৫১ রানের লক্ষ্য পায় বাংলাদেশ।
advertisement

শাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ ৬ উইকেটে ১৪৫ রান তোলে। এদিকে, টিম ইন্ডিয়ার ব্যাটার বিরাট কোহলির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাঁর বিরুদ্ধে 'ভুয়া ফিল্ডিংয়ের' অভিযোগ উঠেছে।

আরও পড়ুন- অর্শদীপ নিয়ে দিলখোলা প্রশংসা আক্রম, ওয়াকারদের! মাটিতেই পা ভারতীয় পেসারের

বাংলাদেশের কাছে হারের পর বিরাট কোহলির বিরুদ্ধে ফেক  ফিল্ডিংয়ের অভিযোগ তোলেন উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান। নুরুলের মতে, আম্পায়ার বিরাটের 'ভুয়া ফিল্ডিং' উপেক্ষা করেছেন। তা না হলে পেনাল্টি হিসেবে অতিরিক্ত পাঁচ রান পেত বাংলাদেশ। জানিয়ে রাখি, বাংলাদেশ মাত্র ৫ রানে হেরেছে। ফলে নুরুলের অভিযোগ যদি সঠিক বলে ধরা হত, তা হলে অবশ্যই বাংলাদেশ জিতে যেত।

advertisement

বাংলাদেশের হয়ে অপরাজিত ২৫ রান করা নুরুল হাসান ম্যাচের পর বলেছিলেন, ফেক ফিল্ডিং-এর জন্য বাংলাদেশের পেনাল্টি হিসেবে ৫ রান পাওয়া উচিত ছিল। তিনি আরও বলেন, 'আমরা দেখলাম মাটি ভিজে গিয়েছে। তার উপর ফেক ফিল্ডিং। তাতে পেনাল্টি হিসেবে আমাদের আরও পাঁচ রান দেওয়া উচিৎ ছিল। ম্যাচটা তা হলে আমাদেরই জেতার কথা ছিল।

advertisement

বাংলাদেশের ইনিংসের ১৭তম ওভারে ঘটনাটি ঘটেছিল। বাংলাদেশের ওপেনার লিটন দাস খেলেন অক্ষর প্যাটেলকে। তখনই পয়েন্টে ফিল্ডিং করা বিরাট কোহলি ফেক ফিল্ডিং করেন বলে অভিযোগ।

আরও পড়ুন- রিজওয়ানের সিংহাসন ছিনিয়ে নিলেন সূর্যকুমার, আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ভারতীয় ব্যাটার

advertisement

ডিপে ফিল্ডিং করা অর্শদীপ সিং বলটি ধরে উইকেটরকিপারের দিকে ছুড়ে দেন। সেই সময় কোহলিও উইকেটে বল ছুঁড়ে দেওয়ার ভান করেন। কিন্তু আম্পায়ার তা খেয়াল করেননি। ফলে ফিল্ড আম্পায়ার ইরাসমাস ও ক্রিস ব্রাউন কোনো ব্যবস্থা নেননি।

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রাম যেন জীবন্ত ক্যানভাস! তুলি হাতে 'ম্যাজিক' পুুরুলিয়ার মেয়েদের, দেওয়ালে দেওয়ালে রঙিন স্বপ্ন দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন
আরও দেখুন

ক্রিকেট সংক্রান্ত নিয়মে উল্লেখ (41.5.1)। যদি ফিল্ডিং করা দল ইচ্ছাকৃতভাবে ব্যাটারকে বাধা দেয়, বিভ্রান্ত করে তবে ব্যাটিং করা দল পাঁচ রান অতিরিক্ত হিসেবে পেতে পারে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
বিরাট কোহলির বিরুদ্ধে ফিল্ডিংয়ে 'চুরি'র অভিযোগ! বাংলাদেশ বলছে, 'আম্পায়ার চুর'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল