TRENDING:

প্রয়াত বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক সমীর গোস্বামী

Last Updated:

তাঁর মৃত্যুর খবরে কলকাতা ময়দান শোকস্তব্ধ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: চলে গেলেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক সমীর গোস্বামী ৷ শনিবার বিকেল হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর ৷ রেখে গেলেন স্ত্রী-কে ৷
advertisement

১৯৮৪ সালের ডিসেম্বর মাস থেকেই সংবাদমাধ্যমে কাজ শুরু করেন সমীর গোস্বামী ৷ ময়দানের অত্যন্ত হাসিখুশি, মিশুকে একজন মানুষ হিসেবেই পরিচিত ছিলেন তিনি ৷ ক্রিকেট, ফুটবল, টেবল টেনিস, সাঁতার, হকি, জিমন্যাস্টিক্স থেকে জুডো--সব খেলার ময়দানেই ছিল তাঁর অবাধ বিচরণ। তাঁর মৃত্যুতে ক্রীড়া সাংবাদিকমহলে শোকের ছায়া নেমে এসেছে। চুঁচুড়ার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি চলে গেলেন। লকডাউনে এমারজেন্সি চিকিৎসা ব্যবস্থাতেও এদিন কিছু সমস্যা হয় বলে জানা গিয়েছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৭৪ বছর বয়সে স্যাক্সোফোন বাজিয়ে বাজিমাত! গৃহবধূর তাক লাগানো প্রতিভা, মুগ্ধ পুরুলিয়া
আরও দেখুন

বর্তমান পত্রিকার পাশাপাশি সমীর গোস্বামী কাজ করেছেন সত্যযুগ পত্রিকাতেও। অবসর নেওয়ার পরও ময়দানের সঙ্গে যোগাযোগ ছিল তাঁর। বর্তমান পত্রিকা থেকে অবসর নেওয়ার পর দীর্ঘদিন ফ্রিলান্সিংও করেছেন তিনি ৷ কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের সঙ্গেও ভালমতোই যুক্ত ছিলেন তিনি ৷ নিজে এক সময় জেলা পর্যায়ে ফুটবল খেলেছেন। ক্রিকেটেও তিনি ছিলেন পারদর্শী ৷ ক্রীড়া সাংবাদিক ক্লাবের হয়ে একসময় নিয়মিত জেকে বোস ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়েছেন সমীর গোস্বামী ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
প্রয়াত বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক সমীর গোস্বামী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল