TRENDING:

Vaibhav Suryavansh: 'টি-২০ বিশ্বকাপে' বৈভব সূর্যবংশী! ফাইনালে কি থাকবেন? ভাইরাল ভিডিও

Last Updated:

Vaibhav Suryavanshi: টি–২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ভারত ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ভারতের জয়ের পর উচ্ছ্বাসে মাতেন সমর্থকেরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
টি–২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ভারত ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ভারতের জয়ের পর উচ্ছ্বাসে মাতেন সমর্থকেরা। ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ পর স্টেডিয়ামের বাইরে দেখা যায় তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে। তিনি স্টেডিয়াম থেকে বের হয়ে একটি গাড়িতে ওঠেন, আর সেই মুহূর্তের একটি ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং ক্রিকেটপ্রেমীদের মধ্যে আলোচনার বিষয় হয়ে ওঠে।
News18
News18
advertisement

চলতি বছরের শুরুতেই বৈভব সূর্যবংশী ভারতীয় অনূর্ধ্ব–১৯ দলের হয়ে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন। অধিনায়ক আয়ূষ মাত্রের নেতৃত্বে অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে বৈভব ছিলেন দলের অন্যতম সেরা পারফরমার। সাতটি ইনিংসে তিনি মোট ৪৩৯ রান সংগ্রহ করেন এবং তার গড় ছিল ৬২.৭১। ফাইনালে ১৭৫ রানের ঐতিহাসিক ইনিংস খেলেন বৈভব। ধারাবাহিক ব্যাটিংয়ের মাধ্যমে তিনি দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং তরুণ প্রতিভা হিসেবে সবার নজর কাড়েন।

advertisement

এদিকে আইপিএল ২০২৬ মরশুমে মাঠে নামার জন্য প্রস্তুত রয়েছেন বৈভব। আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে পারে তার আইপিএল ২০২৬। রাজস্থান রয়্যালস তাকে ১.১ কোটি টাকাতে দলে ধরে রেখেছে। তরুণ এই ব্যাটারকে ঘিরে দলটির প্রত্যাশাও বেশ বড়, কারণ তার আক্রমণাত্মক ব্যাটিং ইতিমধ্যেই অনেকের নজর কেড়েছে।

আরও পড়ুনঃ ইংরেজদের ‘শাসন’ করে ৫ বিশ্বরেকর্ড ভারতের, ওয়াংখেড়েতে ইতিহাস লিখল টিম ইন্ডিয়া

সম্প্রতি ডিওয়াই পাটিল টি–২০ কাপে বৈভব আবারও নিজের প্রতিভার ঝলক দেখিয়েছেন। ইন্ডিয়ান নেভির বিপক্ষে ম্যাচে তিনি মাত্র ১৯ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংস খেলেন। ২২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তিনি মাত্র ১৪ বলেই হাফ সেঞ্চুরি করেন। সপ্তম ওভারে আউট হওয়ার আগে তার ইনিংসে ছিল ৭টি চার ও ৫টি ছক্কা। তার এই বিস্ফোরক ব্যাটিংয়ের ওপর ভর করেই ডিওয়াই পাটিল ব্লু পাঁচ উইকেট হাতে রেখে গুরুত্বপূর্ণ জয় তুলে নেয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ছেলের খেলা দেখেই আগ্রহ!৪৬ বছর বয়সে জাতীয় মঞ্চে এগরার জয়দেব,এবার লক্ষ্য দেশের হয়ে খেলা
আরও দেখুন

এরইমধ্যে টি-২০ বিশ্বকাপ দেখতে গিয়ে টানটান ম্যাচ উপভোগ করলেন ভারতীয় ক্রিকেটের ওয়ান্ডার বয়। তার শরীরী ভাষা বলে দিচ্ছিল ম্যাচ কতটা উপভোগ করেছেন তিনি। ফাইনাল দেখতে আহমেদাবাদে যান কিনা বৈভব সেটাই দেখার।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Vaibhav Suryavansh: 'টি-২০ বিশ্বকাপে' বৈভব সূর্যবংশী! ফাইনালে কি থাকবেন? ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল