TRENDING:

Vaibhav Suryavanshi: বোলারদের ছিড়ে খেলেন বৈভব! আইপিএল শুরুর আগেই যে কাণ্ড ঘটালেন সূর্যবংশী, ভাইরাল ভিডিও

Last Updated:

Vaibhav Suryavanshi: মাত্র ১৪ বছর বয়সেই তারকা হয়ে উঠেছেন বৈভব। ফলে এবার আইপিএলেও তার দিকে নজর সকল ক্রিকেট প্রেমিদের। আর মরশুম শুরুর আগেই যা করলেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গত আইপিএলেই সবথেকে কম বয়সে ও ভারতীয়দের মধ্যে সবথেকে দ্রুত আইপিএল সেঞ্চুরি করে সকলের নজর কেড়েছিলেন বৈভব সূর্যবংশী। তারপর ভারতের অনূর্ধ্ব ১৯ দলের হয়েও খেলেছেন একের পর এক স্মরণীয় ইনিংস। মাত্র ১৪ বছর বয়সেই তারকা হয়ে উঠেছেন বৈভব। ফলে এবার আইপিএলেও তার দিকে নজর সকল ক্রিকেট প্রেমিদের। আর মরশুম শুরুর আগেই যে ঝলক দেখাচ্ছেন বৈভব সূর্যবংশী তাতে বোঝা যাচ্ছে এবার আইপিএলেও বৈভব ঝড় উঠতে চলেছে।
বৈভব সূর্যবংশী
বৈভব সূর্যবংশী
advertisement

রাজস্থান রয়্যালসের পক্ষ থেকে একটি অনুশীলনের ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে নেটে একের পর এক বোলারদের বিরুদ্ধে মারকাটারি সব শট খেলছেন বৈভব সূর্যবংশী। বোলারদের রীতিমত ছিড়ে খাচ্ছে বৈভবের ব্যাট। একের পর এক চোখ ধাঁধানো শট দেখে অবারক ও খুশি রাজস্থান রয়্যালসের ব্যাটিং কোচ।

advertisement

টুর্নামেন্ট শুরুর আগে একটি অনুশীলন সেশনে রবীন্দ্র জাদেজাকে দেখা যায় তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশীকে বল করতে। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, বৈভব অভিজ্ঞ স্পিনার জাদেজার প্রায় প্রতিটি বলই দারুণভাবে মারছেন। প্রতিপক্ষ বিশ্বমানের বোলারকে কোনো তোয়াক্কা না করেই খেলছেন একের পর এক শট। যেই ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়।

advertisement

আরও পড়ুনঃ KKR News: কেটে গেল সব দুশ্চিন্তা! আইপিএল শুরুর আগে সবথেকে বড় সুখবর পেল কেকেআর

সেরা ভিডিও

আরও দেখুন
এরই নাম মীনাক্ষী মুখোপাধ্যায়! উত্তরপাড়ায় ভোট প্রচারে বেরিয়ে যা ঘটল, দেখে হইহই কাণ্ড!
আরও দেখুন

প্রসঙ্গত, আইপিএল ২০২৬ শুরু হওয়ার আগে সব দলই জোরকদমে প্রস্তুতি নিচ্ছে। রাজস্থান রয়্যালস এই লিগের প্রথম সংস্করণের চ্যাম্পিয়ন, তারা আবারও শিরোপা জিততে মরিয়া। দীর্ঘ প্রায় দেড় দশকের খরা কাটিয়ে ট্রফি জেতাই এখন তাদের মূল লক্ষ্য, আর নতুন প্রতিভার সংযোজন দলে নতুন আশা জাগাচ্ছে। বৈভবের ব্যাট নতুন করে স্বপ্ন দেখাচ্ছে রাজস্থান ফ্যানেদের।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Vaibhav Suryavanshi: বোলারদের ছিড়ে খেলেন বৈভব! আইপিএল শুরুর আগেই যে কাণ্ড ঘটালেন সূর্যবংশী, ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল