KKR News: কেটে গেল সব দুশ্চিন্তা! আইপিএল শুরুর আগে সবথেকে বড় সুখবর পেল কেকেআর
- Published by:Sudip Paul
Last Updated:
Kolkata Knight Riders: ২৯ মার্চ আইপিএল ২০২৬-এ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে কেকেআর। আইপিএল শুরুর দিন কয়েক আগে বড় সুখবর পেল কেকেআর।
advertisement
1/5

একের পর এক পেসারদের চোটের খবর আইপিএলের নতুন মরশুম শুরুর আগে চিন্তা বাড়িয়েছিল কেকেআর টিম ম্যানেজমেন্টের। মুস্তাফিজুর রহমান বাদ পড়ায় তার জায়গায় জিম্বাবোয়ের ব্লেসিং মুজারবানিকেও দলে নিয়েছে নাইটরা। তবে মুজারবানির এটি প্রথম আইপিএল তিনি কতটা সফল হতে পারবেন তা নিয়ে একটা সংশয় থেকেই যায়।
advertisement
2/5
এমন পরিস্থিতিতে আইপিএল শুরুর দিন কয়েক আগে বড় সুখবর পেল কেকেআর। শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে যে তাদের তারকা পেসার মাথিশা পাথিরানা পুরোপুরি ফিট এবং আইপিএলে খেলতে প্রস্তুত। এতে নতুন মরশুমের আগে কেকেআরের দুর্বল পেস আক্রমণ নিয়ে যে দুশ্চিন্তা ছিল, তা অনেকটাই কমেছে।
advertisement
3/5
পাথিরানার খেলা নিয়ে অনিশ্চয়তার মধ্যে শ্রীলঙ্কা ক্রিকেটের সচিব বন্দুলা দিশানায়েকে জানান, মাথিশা তার রিহ্যাব সম্পূর্ণ করেছেন এবং আইপিএলে অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় অনুমতি পেয়েছেন। তিনি বলেন, পাথিরানা এখন ফিট, তবে ম্যাচের জন্য কতটা প্রস্তুত তা ফ্র্যাঞ্চাইজিকেই মূল্যায়ন করতে হবে।
advertisement
4/5
তবে পাথিরানা ঠিক কবে দলের সঙ্গে যোগ দেবেন, তা এখনও নিশ্চিত নয়। কেকেআর দল ২৫ মার্চ মুম্বই যাবে এবং ২৯ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ খেলবে। এরপর তারা ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদ(২ এপ্রিল), পঞ্জাব কিংস (৬ এপ্রিল) এবং লখনই সুপার জায়ান্টস(৯ এপ্রিল)-এর বিরুদ্ধে টানা তিনটি হোম ম্যাচ খেলবে।
advertisement
5/5
১৮ কোটি টাকায় কেনা পাথিরানা টি২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে পায়ে চোট পান এবং তারপর থেকেই তিনি রিহ্যাবে উঠছিলেন। “বেবি মালিঙ্গা” নামে পরিচিত এই বোলার ডেথ ওভারে দুর্দান্ত বোলিংয়ের জন্য বিখ্যাত। তিনি আগে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন এবং ২০২২ সাল থেকে ৩২ ম্যাচে ৪৭টি উইকেট নিয়েছেন।