এআইএফএফের এই উদ্যোগের দীর্ঘমেয়াদি লক্ষ্য রয়েছে। এই লিগ চালু করার উদ্দেশ্যই হলো তরুণ খেলোয়াড়দের চিহ্নিত ও তাদের আরো উচ্চস্তরে নিয়ে যাওয়া এবং ২০৪৭ সালের মধ্যে ভারতের ফিফা বিশ্বকাপে প্রতিনিধিত্বের জন্য একটি স্বপ্নের দল গঠন করা। উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ফুটবলার ও আর-টেন ফুটবল একাডেমির পরামর্শদাতা শ্রী কৃষ্ণেন্দু রায়।
advertisement
এই টুর্নামেন্টে অংশ নিয়েছে মোট নয়টি একাডেমি ও স্কুল—ইস্ট বেঙ্গল ফুটবল একাডেমি, ইউনাইটেড স্পোর্টস ক্লাব, বেঙ্গল হিরোজ ফুটবল স্কুল, মহেশতলা ফোরাম, নর্থ পয়েন্ট সিনিয়র সেকেন্ডারি বোর্ডিং স্কুল, অর্কিডস – দ্য ইন্টারন্যাশনাল স্কুল, নিউটাউন ফুটবল অ্যাসোসিয়েশন, আর-টেন ফুটবল একাডেমি এবং ক্লাব প্যাভিলিয়ন এফসি। এই প্রতিযোগিতা আগামী এক মাস ধরে চলবে।
আরও পড়ুনঃ IND vs ENG: আর কত সুযোগ পাবে করুন নায়ার? এবার কি ৪ বছরের অপেক্ষায় অবসান হবে তারকা ব্যাটারের?
মার্লিন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শ্রী সাকেত মোহতা বলেন,”এআইএফএফ স্বীকৃত এই ব্লু কাবস অনূর্ধ্ব-১২ ফুটবল লিগ তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশে সহায়তা করবে। আমরা এই উদ্যোগের অংশ হতে পেরে গর্বিত। কারণ এর লক্ষ্য আগামী প্রজন্মকে তৈরি করা—যারা একদিন আন্তর্জাতিক মঞ্চে, বিশেষ করে ২০৪৭ সালের ফিফা বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করতে পারবে।”
