TRENDING:

সামাজিক দূরত্ব শিকেয় উঠল! টিকিট পেতে চিপকের বাইরে দীর্ঘ লাইন

Last Updated:

তামিলনাড়ু ক্রিকেট সংস্থা অনলাইনে সব টিকিট ছেড়েছিল। কিন্তু সেই টিকিট নিতে কাউন্টার থেকে সংগ্রহ করতে দীর্ঘ লাইন পড়ল চিপকের বাইরে। প্রায় এক কিলোমিটার দীর্ঘ রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা গেল টিকিট প্রত্যাশী ক্রিকেটপ্রেমীদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চেন্নাই: করোনা কালে দেশের মাঠে প্রথম দর্শক ঢোকার অনুমতি। এতদিনে প্রিয় তারকাদের কাছ থেকে দেখার ইচ্ছে থাকলেও টিভির পর্দাতেই দেখতে হয়েছে। মাঠের ঢোকার সুযোগ হয়নি। কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকার নতুন নির্দেশ জারি করার পর দ্বিতীয় টেস্ট থেকেই মাঠে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হবে জানাই ছিল। তাই উত্তেজনা বাধ মানল না।
advertisement

তামিলনাড়ু ক্রিকেট সংস্থা অনলাইনে সব টিকিট ছেড়েছিল। কিন্তু সেই টিকিট নিতে কাউন্টার থেকে সংগ্রহ করতে দীর্ঘ লাইন পড়ল চিপকের বাইরে। প্রায় এক কিলোমিটার দীর্ঘ রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা গেল টিকিট প্রত্যাশী ক্রিকেটপ্রেমীদের। কিন্তু চিন্তার বিষয় হল সেখানে সামাজিক দূরত্ববিধি মানার কোনও বালাই ছিল না। মাস্ক নামিয়ে দাঁড়িয়েছিলেন অর্ধেক মানুষ।

যদিও মাঠে যে পরিমান দর্শক ধরে, তার অর্ধেক টিকিট বাজারে ছাড়া হয়েছে, তাও এই ভিড় সামলাতে হিমশিম খেতে হল পুলিশকে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে একজন অসুস্থ হয়ে পড়েন। অনেককে আবার খালি হাতে ফিরতে হয়েছে। অশান্তি সৃষ্টি হয় কিছুক্ষণের জন্য। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে নাগালের বাইরে চলে যাওয়া পরিস্থিতি সামলাতে হয়। কিন্তু মহার্ঘ টিকিট যাঁরা হাতে পেয়েছেন, তাঁদের মুখে চওড়া হাসি দেখা গিয়েছে। তবে স্টেডিয়াম বিধি আগেই পরিষ্কার করে দেওয়া হয়েছে। যেমন পঞ্চাশ শতাংশ দর্শক প্রবেশ করতে পারবেন মাঠে। দুজন দর্শকের মাঝে একটি করে চেয়ার ফাঁকা রাখতে হবে। ব্যাটসম্যান ওভার বাউন্ডারি মারলি, সেই বল গ্যালারিতে এলে, স্যানিটাইজ করেই আবার খেলা শুরু হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

মাস্ক, স্যানিটাইজার সঙ্গে নিয়ে আসা বাধ্যতামূলক। সিসিটিভি মনিটরিং জন্য বিশেষ কর্মী নিয়োগ করা হয়েছে। মাঠে প্রবেশ করার সময় দর্শকদের তাপমাত্রা এবং পালস রেট পরীক্ষা করা হবে। চারটে বিশেষ অ্যাম্বুলেন্স তৈরি রাখা হচ্ছে। তামিলনাড়ু ক্রিকেট সংস্থা জানিয়েছে দর্শকদের সামলানোর জন্য যথেষ্ট ব্যবস্থা তৈরি রেখেছেন তাঁরা। যথেষ্ট শৃঙ্খলা মেনেই দ্বিতীয় টেস্ট আয়োজন করছেন তাঁরা। টিকিট পাওয়ার জন্য এই হাহাকার মানুষের স্বতঃস্ফূর্ত উত্তেজনা থেকেই তৈরি হয়েছে জানিয়েছে ক্রিকেট সংস্থাটি।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
সামাজিক দূরত্ব শিকেয় উঠল! টিকিট পেতে চিপকের বাইরে দীর্ঘ লাইন
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল