TRENDING:

খারাপ সময়ে ফর্মে ফিরতে কী করেন বরুণ চক্রবর্তী? জানালেন কেকেআর তারকা! রইল ভিডিও

Last Updated:

Varun Chakaravarthy: আইপিএলের প্রথম ২ ম্যাচে চূড়ান্ত ফ্লপ কেকেআরে মিস্ট্রি স্পিনার। মুম্বইয়ের বিরুদ্ধে ৪ ওভারে ৪৮ রান দেন বরুণ আর হায়দরাবাদের বিরুদ্ধে মাত্র ২ ওভার বল করে খরচ করেন ৩১ রান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
টি-২০ বিশ্বকাপে হতাশাজনক বোলিংয়ের পর অনেকেই মনে করেছিলেন আইপিএল থেকে পুরনো ছন্দে পাওয়া যাবে বরুণ চক্রবর্তীকে। কিন্তু আইপিএলের প্রথম ২ ম্যাচে চূড়ান্ত ফ্লপ কেকেআরে মিস্ট্রি স্পিনার। মুম্বইয়ের বিরুদ্ধে ৪ ওভারে ৪৮ রান দেন বরুণ আর হায়দরাবাদের বিরুদ্ধে মাত্র ২ ওভার বল করে খরচ করেন ৩১ রান। তাঁকে দিয়ে বল করানোর সাহসও দেখাতে পারেননি অধিনায়ক।
বরুণ চক্রবর্তী
বরুণ চক্রবর্তী
advertisement

দলের সেরা ম্যাচ উইনার বোলারের এমন পারফরম্যান্স চিন্তা বাড়িয়েছে কেকেআর টিম ম্যানেজমেন্টের। চাপে রয়েছে বরুণও। এমন কঠিন পরিস্থিতিতে কী করেন বরুণ চক্রবর্তী? ঘুড়ে দাঁড়ানোর জন্য সবথেকে বেশি কি দরকার হয়? কেকেআরের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি সাক্ষাৎকারের ভিডিওতে জানালেন তারকা স্পিনার।

কেকেআরের অফিসিয়াল ইনস্টাগ্রামে শেয়ার করাল ভিডিওতে দেখা যায়, সঞ্চালক বরুণের কাছে জানতে চান কঠিন সময়ে কী করেন? বরুণ চক্রবর্তী বলেন,”একজন স্পোর্টসম্যানের জীবন কখনই সরল রেখায় যায়, তা চক্রাকাকে আবর্তিত হয়। এটাকে সঠিকভাবে ম্যানেজ করাটা শিখে নিতে হবে ও যা ঘটবে তা মানতে হবে। যখন আপনার খারাপ সময় যাবে তখন খুব বেশি আপনি যা সঠিক প্রসেস ফলো করতে হবে। আর ফ্যানেদের কাছে আমরা প্রত্যাশা করি যাতে তারা আমাদের পাশে থাকেন। কারণ এটা খুব বড় পাওনা।”

advertisement

আরও পড়ুনঃ KKR vs PBKS: ২ ম্যাচ হারের চাপ কমবে অনেকটা! ম্যাচের আগে এই তথ্য আত্মবিশ্বাস বাড়াবে কেকেআরের

সেরা ভিডিও

আরও দেখুন
আর ছুটতে হবে না নবদ্বীপ-কল্যাণী, নদিয়ায় চালু হয়ে গেল ব্লাড ব্যাঙ্ক, জটিল অপারেশন অনায়াসেই হবে সরকারি হাসপাতালে
আরও দেখুন

তবে এর আগেও খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছেন বরুণ চক্রবর্তী। জাতীয় দল থেকে বাদ পড়ার কঠিন অনুশীলন করে দুরন্ত কামব্যাক করেছেন। মাঝে কয়েক বছর রাজত্ব করার পর ফের একটি খারাপ সময়। আবারও নতুন লড়াই মিস্ট্রি স্পিনারের সামনে। পুরোনো ফর্মে বরুণকে দেখার অপেক্ষায় ফ্যানেরা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
খারাপ সময়ে ফর্মে ফিরতে কী করেন বরুণ চক্রবর্তী? জানালেন কেকেআর তারকা! রইল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল