TRENDING:

IND vs WI : হারলেই বিশ্বকাপ জয়ের শেষ! ওয়েস্ট ইন্ডিজকে হারাতে আজ ভারতের সামনে চারটি চ্যালেঞ্জ! খুব কঠিন রাস্তা টিম ইন্ডিয়ার

Last Updated:

IND vs WI : টিম ইন্ডিয়া ৭২ রানে হারিয়ে দারুণ প্রত্যাবর্তন করেছে। তবে সেমিফাইনালে উঠতে হলে আজ ওয়েস্ট ইন্ডিজকে হারাতেই হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর সুপার-৮ পর্বে আজকের দিনটি ভারতীয় ক্রিকেটের জন্য ‘মরণ-বাঁচন’ লড়াইয়ের মতো। কলকাতার ঐতিহাসিক ইডেনে ভারতের মুখোমুখি হতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ।
চ্যালেঞ্জের মুখে ভারতীয় দল।
চ্যালেঞ্জের মুখে ভারতীয় দল।
advertisement

ভারতীয় দল বিশ্বকাপের সুপার এইট-এ দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে হারে। তার পর টিম ইন্ডিয়া ৭২ রানে হারিয়ে দারুণ প্রত্যাবর্তন করেছে। তবে সেমিফাইনালে উঠতে হলে আজকের ম্যাচে জয় একেবারেই অপরিহার্য। অধিনায়ক সূর্যকুমার যাদব দলকে শেষ চারে জায়গা করে নিতে হলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই ৫টি বড় চ্যালেঞ্জ পেরোতে হবে।

advertisement

সঞ্জু–অভিষেকের ‘ঝোড়ো’ সূচনার আবার প্রয়োজন

জিম্বাবোয়ের বিরুদ্ধে সঞ্জু ও অভিষেকের নতুন ওপেনিং জুটি যেভাবে আক্রমণাত্মক সূচনা দিয়েছিল, আজ ইডেনের দ্রুত পিচেও তেমন শুরুর প্রয়োজন।

ওয়েস্ট ইন্ডিজের পেসার শামার জোসেফ এবং জ্যাসন হোল্ডারের বিরুদ্ধে যদি ভারত পাওয়ারপ্লেতেই বড় রান তুলে ফেলতে পারে, তাহলে মিডল অর্ডারে ঈশান কিষণা ও তিলক বর্মার কাজ অনেকটাই সহজ হয়ে যাবে।

advertisement

আজকের শুরুটাই নির্ধারণ করবে ম্যাচ কোন দিকে মোড় নেবে-

টি-২০ ক্রিকেটে প্রথম ৬ ওভারই ম্যাচের গতিপথ ঠিক করে দেয়। তাই ভারতীয় ব্যাটারদের আকেল হোসেনগুডাকেশ মোটির-র স্পিন সামলে পাওয়ারপ্লেতে উইকেট বাঁচিয়ে রান তুলতে হবে। এতে পরের ব্যাটারদের ওপর দ্রুত রান তোলার বাড়তি চাপ পড়বে না এবং তারা নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারবে।

advertisement

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বুমরাহর ‘বুম-বুম’ পারফরম্যান্স জরুরি-

বিশ্বের অন্যতম পেসার বুমরাহ জিম্বাবোয়ের বিরুদ্ধে কোনও উইকেট পাননি, যা দলের জন্য কিছুটা উদ্বেগের কারণ ছিল। তবে আজ তাঁর সামনে থাকবেন ওয়েস্ট ইন্ডিজের পাওয়ার-হিটার রোভম্যান পাওয়েলশিমরন হেটমায়ার

আরও পড়ুন- গোটা বিশ্বকাপ বেঞ্চে বসে কাটালেন! আজ সেই ক্রিকেটার সুযোগ পাবেন ভারতীয় দলে!

advertisement

ভারতকে সেমিফাইনালে তুলতে হলে বুমরাহর শুরুতেই গুরুত্বপূর্ণ উইকেট নেওয়া এবং ডেথ ওভারে নিখুঁত ইয়র্কার বল করাই হতে পারে দলের সবচেয়ে বড় অস্ত্র। গত ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে শিবম দুবে মাত্র ২ ওভারে ৪৬ রান খরচ করেছিলেন। ইডেন গার্ডেন্সের মতো মাঠে যদি কোনও প্রধান বোলার ব্যয়বহুল হয়ে পড়েন, তাহলে অধিনায়কের ষষ্ঠ বোলিং বিকল্প কে হবেন? সূর্য কি আবার দুবের ওপর ভরসা রাখবেন, নাকি পান্ডিয়া ও অক্ষরকে বাড়তি দায়িত্ব নিতে হবে?

ওয়েস্ট ইন্ডিজের রোমারিও শেফার্ডশেরফেন রাদারফোর্ড-এর মতো হার্ড-হিটারদের সামনে ষষ্ঠ বোলারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে।

নিয়মিত বিরতিতে উইকেট ও জুটি ভাঙা জরুরি-

সেরা ভিডিও

আরও দেখুন
শারীরিক বাধা তুড়ি মেরে ওড়ালেন একদল যুবক, মাঠে তান্ডব দেখে লোম খাড়া হয়ে যাবে
আরও দেখুন

ওয়েস্ট ইন্ডিজ বড় জুটির জন্য পরিচিত। তাই মাঝের ওভারগুলোতে বরুণ ও অর্শদীপকে প্রতিপক্ষের ছন্দ ভাঙতে হবে। ভারতের লক্ষ্য হওয়া উচিত ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের মধ্যে বড় কোনও পার্টনারশিপ গড়ে না ওঠে এবং নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs WI : হারলেই বিশ্বকাপ জয়ের শেষ! ওয়েস্ট ইন্ডিজকে হারাতে আজ ভারতের সামনে চারটি চ্যালেঞ্জ! খুব কঠিন রাস্তা টিম ইন্ডিয়ার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল