TRENDING:

Ind vs Zim : 'ও থাকলেই ভারত ১৬০ রান তাড়া করে ম্যাচ জেতে...'! ভারত-জিম্বাবোয়ে ম্যাচের আগে শেহওয়াগের বোমা, বিস্ফোরক দাবি করে বসলেন বীরু

Last Updated:

Ind vs Zim : বীরেন্দ্র শেহওয়াগ দাবি করেছেন, টি-২০ বিশ্বকাপে একমাত্র বিরাট কোহলি থাকলেই ভারতীয় দল ১৬০ রান তাড়া করে ম্যাচ জেতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
কলকাতা : ভারতীয় দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহওয়াগ টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর সুপার ৮ পর্বে দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের হারের পর একটি আকর্ষণীয় পরিসংখ্যান শেয়ার করেছেন। সেদিন ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল আহমেদাবাদে।
News18
News18
advertisement

সেদিন টি-২০ বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে প্রথমে বোলিং করে ভারত। দক্ষিণ আফ্রিকা ১৮৭ রান করে। পরে ব্যাট করতে নেমে মাত্র ১১১ রানে অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া। ৭৬ রানের বড় ব্যবধানে ম্যাচ হারে ভারত। এই বড় হার ভারতের সেমিফাইনালে ওঠার সম্ভাবনায় বড় ধাক্কা দিতে পারে।

শেহওয়াগ ভারতীয় ব্যাটিং নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তিনি কোনও রাখঢাক না করে বলেছেন, দলের ব্যাটিং ছিল হতাশাজনক। বিশেষ করে টপ অর্ডার সুপার ফ্লপ।

advertisement

শেহওয়াগ উদাহরণ হিসেবে বিরাট কোহলির কথা টেনে আনেন। তাঁর মতে, কোহলি জানেন কীভাবে এমন বড় রান তাড়া করতে হয়! তিনি বলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রতিটি ব্যাটারেরই ‘কোহলি’ হওয়ার সুযোগ ছিল, কিন্তু কেউই সেই দায়িত্ব নিতে পারেনি এবং দলকে জয়ের পথে নিয়ে যেতে ব্যর্থ হয়েছেন।

তিনি বলেছেন, “ভারতীয় দল ১৬০ রানের বেশি তাড়া করে জিতেছে কেবল তখনই, যখন কোহলি রান করেছে। তা ছাড়া বিশ্বকাপে ১৬০-এর বেশি রান তাড়া করে ভারত কখনও জেতেনি। আর বেশিরভাগ সময়ই তিনি নট আউট থাকতেন—৮০*, ৬০* বা ৫০*—কোহলি ম্যাচ শেষ করত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কে ম্যাচ শেষ করল? এই বিশ্বকাপে কোনও ব্যাটার ম্যাচ ফিনিশ করেছে? গতকাল অনেকেরই সুযোগ ছিল ‘বিরাট কোহলি’ হওয়ার”।

advertisement

তিনি আরও যোগ করেন, “তিলক বর্মার সুযোগ ছিল। সূর্যকুমার যাদবের সুযোগ ছিল। শিবম দুবের সুযোগ ছিল। হার্দিক পান্ডিয়ার সুযোগ ছিল। কাউকে না কাউকে বিরাট কোহলি হতে হবে। কাউকে ম্যাচ শেষ করতে হবে। কাউকে শিখতে হবে—কোহলি কীভাবে ম্যাচ শেষ করত। আমরা স্ট্রাইক রেট নিয়ে কথা বলি। ঠিক আছে, আমি মানছি স্ট্রাইক রেট গুরুত্বপূর্ণ। কিন্তু রান তাড়া করার সময় স্কোরবোর্ড সামনে থাকে। তখন পরিস্থিতি বুঝে খেললেই ম্যাচ জেতা যায়। তখন স্ট্রাইক রেট ততটা গুরুত্বপূর্ণ নয়। তাই আমার মনে হয়, খেলোয়াড়দের দায়িত্ব নিতে হবে।”

advertisement

আরও পড়ুন- একটি ম্যাচ জিতেও সেমিফাইনালে যেতে পারে ভারত! কী বলছে পয়েন্ট টেবিলের লেটেস্ট অঙ্ক? জেনে নিন

সেরা ভিডিও

আরও দেখুন
ভেষজ-ঔষধি গুণে ঠাসা, দিন দিন বাড়ছে কদর! ডাটা নয়, সজনে ফুলেই এইভাবে লক্ষ টাকার আয়
আরও দেখুন

তিনি আরও বলেন, “সূর্যকুমারের কথাই ধরা যাক। তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যেভাবে খেলেছেন, সেটি তাঁর স্বাভাবিক খেলা নয়। মনে হচ্ছিল তিনি চাপে খেলছেন, নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন। এভাবে খেললে জেতা কঠিন। ভারতকে নির্ভীক ক্রিকেট খেলতে হবে”।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs Zim : 'ও থাকলেই ভারত ১৬০ রান তাড়া করে ম্যাচ জেতে...'! ভারত-জিম্বাবোয়ে ম্যাচের আগে শেহওয়াগের বোমা, বিস্ফোরক দাবি করে বসলেন বীরু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল