TRENDING:

Ind vs Pak Live Streaming : রবিবার India vs Pakistan ম্যাচ Free-তে দেখবেন কোথায়? কোনও খরচ করতে হবে না, এই অ্যাপ মোবাইলে থাকলেই হবে

Last Updated:

India-Pakistan : বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে না বলে জানিয়েছিল পাকিস্তান। তার পর অবশ্য ইউ টার্ন নিয়েছে পিসিবি ও পাক সরকার। সেই বয়কট নিয়ে কম নাটক করেনি পাকিস্তান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে না বলে জানিয়েছিল পাকিস্তান। তার পর অবশ্য ইউ টার্ন নিয়েছে পিসিবি ও পাক সরকার। সেই বয়কট নিয়ে কম নাটক করেনি পাকিস্তান। অবশেষে আইসিসির সঙ্গে মিটিং-এর পর তারা ভারতের বিরুদ্ধে খেলতে রাজি হয়েছে। আর তার পর থেকেই ভারত-পাক ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।
News18
News18
advertisement

সবার আগে ভারতে খেলতে আসতে চায়নি বাংলাদেশ। তারা নিরাপত্তাজনিত সমস্যার কথা তুলেছিল। তার পর বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশ। বাংলাদেশ শেষ মুহূর্তে দাবি তুলেছিল, সব ম্যাচ ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় দেওয়া হোক। সেই দাবি আইসিসি মেনে নেয়নি। ফলে বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশ।

এর পর পাকিস্তানও ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের ডাক দিয়েছিল। ফলে বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ ঘিরে আশঙ্কা দেখা গিয়েছিল। তার পর শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড পাকিস্তানের কাছে সিদ্ধান্ত পুনরায় বিবেচনা করার আর্জি জানায়। পাকিস্তানের দাবি ছিল, বাংলাদেশ যা বলছে তা একেবারে ঠিক। ভারতে নিরাপত্তা নিয়ে সমস্যায় পড়তে হত তাদের।

advertisement

আইসিসি বাংলাদেশের দাবি না মানায় বড় ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। তবে শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত থেকে সরে আসে তারা। পাক সরকার ভারতের বিরুদ্ধে খেলার সিদ্ধান্ত নেয়।

ভারতে টি-২০ বিশ্বকাপ ২০২৬ লাইভ কোথায় দেখা যাবে

ভারতে টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর ম্যাচগুলো লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে JioHotstar অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে। এছাড়া ম্যাচের সরাসরি সম্প্রচার Star Sports Network-এর টিভি চ্যানেলে দেখা যাবে। প্রতিটি ম্যাচ পাঁচটি ভাষায় সরাসরি সম্প্রচার করা হবে—ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু এবং কন্নড়। স্ট্রিমিং আরও অতিরিক্ত ভাষায় যেমন বাংলা, ভোজপুরি এবং হরিয়ানভিতেও হবে।

advertisement

আরও পড়ুন- ম্যাচের আগে শেষ বড় আপডেট! দুই দলের একাদশে কারা? ভারতীয় দলে বড় চমক!

সেরা ভিডিও

আরও দেখুন
সাহেব বাঁধের পাড়ে এশিয়ার প্রথম জেলাভিত্তিক বিজ্ঞাননগরী, নিয়মিত ছুটে আসেন বহু পর্যটক
আরও দেখুন

ভারতের সব ম্যাচ, সেমিফাইনাল এবং ফাইনালের জন্য JioHotstar-এ মারাঠি ও ভারতীয় সাইন ল্যাঙ্গুয়েজেও বিশেষ সম্প্রচারের ব্যবস্থা থাকবে।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs Pak Live Streaming : রবিবার India vs Pakistan ম্যাচ Free-তে দেখবেন কোথায়? কোনও খরচ করতে হবে না, এই অ্যাপ মোবাইলে থাকলেই হবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল