TRENDING:

ঐতিহাসিক ইনিংস খেলেও বর্ণ বৈষম্যমূলক মন্তব্যের শিকার সঞ্জু! প্রতিবাদে আসরে নামল কেরালা কংগ্রেস

Last Updated:

Sanju Samson: সঞ্জুর ইনিংসের জোরেই ভারত টি২০ বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনালে পৌঁছে যায়। তবে সাফল্যের আনন্দের মাঝেও কেরালার এই উইকেটকিপার-ব্যাটারকে সোশ্যাল মিডিয়ায় বর্ণ বৈষম্যমূলক আচরণের মুখোমুখি হতে হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সঞ্জু স্যামসনের দুর্দান্ত ইনিংস ভারতীয় সমর্থকদের উচ্ছ্বসিত করে তোলে। গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁর অপরাজিত ৯৭ রানের ইনিংস দীর্ঘদিন মনে রাখার মতো, কারণ এই ইনিংসের জোরেই ভারত টি২০ বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনালে পৌঁছে যায়। তবে সাফল্যের আনন্দের মাঝেও কেরালার এই উইকেটকিপার-ব্যাটারকে সোশ্যাল মিডিয়ায় বর্ণ বৈষম্যমূলক আচরণের মুখোমুখি হতে হয়েছে।
News18
News18
advertisement

ভারতের বড় জয়ের পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট থেকেই বিতর্কের সূত্রপাত হয়। এক্স (টুইটার) প্ল্যাটফর্মে একজন ব্যবহারকারী তাঁর ছবি দিয়ে লেখেন, “ডার্ক ফোর্সেস ক্যান ডিফিট ডার্ক ফোর্সেস! ওয়েল প্লেড, সঞ্জু স্যামসন।” এই মন্তব্যে ক্ষোভে ফেটে পড়েন বহু ভারতীয় সমর্থক।

কেরালা কংগ্রেস এই মন্তব্যের বিরুদ্ধে সরব হয়ে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে অভিযুক্ত অ্যাকাউন্টের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানায়। দলটি জানায়, “এ ধরনের ঘৃণ্য বর্ণবাদী মন্তব্যের ভারতে কোনও স্থান নেই। কেরালার গর্ব সঞ্জু স্যামসনকে লক্ষ্য করে করা এই জঘন্য মন্তব্যের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।”

advertisement

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার এইটের প্রথম ম্যাচে বড় হারের পর স্যামসনকে আবার ওপেনার হিসেবে নামানো হয়েছিল, যাতে টপ অর্ডারের সমস্যার সমাধান হয়। রবিবার তিনি ৫০ বলে ৯৭ রান করেন, যেখানে ছিল ১২টি চার ও ৪টি ছক্কা, এবং ১৯৬ রানের কঠিন লক্ষ্য তাড়া করে দলকে জয় এনে দেন।

আরও পড়ুনঃ বিশ্বকাপে খারাপ পারফরম্যান্স! এবার নিজের দেশের বোর্ডই শাস্তি দিল পাকিস্তান ক্রিকেটারদের!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেশ-বিদেশে অভিযানের প্রস্তুতি কেমন হওয়া প্রয়োজন! জানালেন বাংলারই এক অভি‌যাত্রী
আরও দেখুন

ম্যাচের পর স্যামসন জানান, তিনি নিজের উপর বিশ্বাস রেখেছিলেন এবং ভালোভাবে ফেরার জন্য ফোন ও সোশ্যাল মিডিয়া বন্ধ রেখেছিলেন। তিনি বলেন, “আমি নিজের ওপর বিশ্বাস রেখেছিলাম, ফোন ও সোশ্যাল মিডিয়া বন্ধ রেখেছিলাম এবং নিজের কথা শুনেছি। এমন বিশেষ ম্যাচে এটা করতে পেরে আমি খুব খুশি।” তিনি আরও বলেন, চাপের ম্যাচে বড় লক্ষ্য তাড়া করতে গেলে পরিস্থিতি বুঝে ঝুঁকি নিয়ে নিজের ইনিংস গড়ায় মনযোগ দেওয়া দরকার।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
ঐতিহাসিক ইনিংস খেলেও বর্ণ বৈষম্যমূলক মন্তব্যের শিকার সঞ্জু! প্রতিবাদে আসরে নামল কেরালা কংগ্রেস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল