TRENDING:

বয়স ৭৬ কেউ বলবে? এনার্জির কাছে হার মানবে যুবকরাও! ভারতের বিশ্বজয়ের পর ভাইরাল সুনীল গাভাসকরের ডান্স

Last Updated:

Sunil Gavaskar Cute Dance Moves Goes Viral: টি-২০ বিশ্বকাপ জয়ের পর মাঠে উৎসবের আবহ তৈরি হয়। কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকরও আনন্দে নাচতে শুরু করেন, যা মুহূর্তেই সবার নজর কেড়ে নেয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইতিহাস গড়েছে ভারতীয় ক্রিকেট দল। টি–২০ বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে টানা দ্বিতীয়বার ট্রফি জিতেছে ভারত। নিজেদের মাঠে এই বড় জয় দেশের ক্রিকেট প্রেমীদের আনন্দে ভাসিয়েছে। ম্যাচ শেষে মাঠে উৎসবের আবহ তৈরি হয়। কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকরও আনন্দে নাচতে শুরু করেন, যা মুহূর্তেই সবার নজর কেড়ে নেয়।
News18
News18
advertisement

শুধু মাঠে গানের তালে একা একা নয়, সুনীল গাভাসকরকে পাওয়া যায় সম্পূর্ণ অন্য মেজাজে। ভারত অধিনায়ক সূর্য কুমার যাদবের সঙ্গেও মন খুলে নাচতে দেখা যায় সুনীল গাভাসকরকে। অভিষেক শর্মার সঙ্গেও নাচেন লিটল মাস্টার। ৭৬ বছর বয়স পেরোলেও তার এনার্জিতে যে কোনো কমতি নেই তা বুঝিয়ে দেন সানি। গাভাসকেরর নাচের মুহূর্ত নেট দুনিয়ায় ঝড় তোলে।

advertisement

ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত বড় স্কোর করে। ঝড়ো শুরু করেন সংজু স্যামসন ও অভিষেক শর্মা। সংজু ৪৬ বলে ৮৯ রান করেন এবং অভিষেক ২১ বলে ৫২ রান যোগ করেন। এছাড়া ইশান কিশানও দ্রুত অর্ধশতরান করেন। তাদের দারুণ ব্যাটিংয়ের ফলে ভারত ২০ ওভারে ৫ উইকেটে ২৫৫ রান করে। পাড়ার প্রমাণ টার্গেট নিউজিল্যান্ডের সামনে কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

advertisement

রান তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে নিউজিল্যান্ড। ভারতের বোলাররা নিয়মিত উইকেট নিতে থাকেন। জসপ্রীত বুমরাহ অসাধারণ বোলিং করে চারটি উইকেট নেন। অক্ষর প্যাটেল তিনটি উইকেট পান। অন্যদিকে হার্দিক পাণ্ডিয়া, বরুণ চক্রবর্তী এবং অভিষেক শর্মা একটি করে উইকেট নেন। শেষ পর্যন্ত নিউজিল্যান্ড ১৯ ওভারে ১৫৯ রানে অলআউট হয়ে যায় এবং ভারত বড় ব্যবধানে জয় পায়।

advertisement

ম্যাচ শেষে ভারতীয় দলের খেলোয়াড়দের মধ্যে দেখা যায় আবেগঘন মুহূর্ত। হার্দিক পাণ্ডিয়া উচ্ছ্বাসে মেতে ওঠেন, আর অর্শদীপ সিং ভুলবশত ছোড়া বলের জন্য ড্যারিল মিচেলের কাছে ক্ষমা চান। ইশান কিশান ও অক্ষর প্যাটেল একে অপরকে জড়িয়ে ধরেন। এ সময় সতীর্থরা সঞ্জু স্যামসন ও জসপ্রীত বুমরাহকে ঘিরে সেলিব্রেশন শুরু করেন। বুমরাহ ফাইনালের সেরা খেলোয়াড় হন এবং সঞ্জু স্যামসন পুরো প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ের পুরস্কার পান।

advertisement

আরও পড়ুনঃ Sanju Samson: যা এতদিন কেউ জানত না! বিশ্বকাপের সেরা প্লেয়ার হয়ে সেই তথ্য ফাঁস করলেন সঞ্জু!

সেরা ভিডিও

আরও দেখুন
পুরুলিয়ার ঐতিহ্যবাহী তাঁত শিল্পে সাফল্যের জোয়ার! বাইরের বাজারেও বাড়ছে জনপ্রিয়তা
আরও দেখুন

ম্যাচ শেষে মাঠে শুরু হয় বড় উদযাপন। খেলোয়াড়দের পরিবারও আনন্দে যোগ দেন। গ্যালারিতে সমর্থকেরা “বন্দে মাতরম” ধ্বনি তুলতে থাকেন। প্রাক্তন অধিনায়ক কপিল দেব, মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মাও মাঠে উপস্থিত ছিলেন। এক মাস ধরে দুর্দান্ত খেলায় ধারাবাহিক সাফল্যের পর অবশেষে বিশ্বকাপ ট্রফি ঘরে তোলে ভারতীয় দল, যা দেশের ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
বয়স ৭৬ কেউ বলবে? এনার্জির কাছে হার মানবে যুবকরাও! ভারতের বিশ্বজয়ের পর ভাইরাল সুনীল গাভাসকরের ডান্স
Open in App
হোম
খবর
ফটো
লোকাল