TRENDING:

`পাকিস্তানিদের বলছি, কেমন লাগছে রবিবারের ছুটির দিন'? বাবররা হারতেই ট্রোল ইরফান পাঠানের

Last Updated:

Gavaskar and Irfan Pathan dance in Melbourne Cricket ground after India beat Pakistan. ভবিষ্যৎ বাণী মিলে গিয়েছে ইরফান পাঠানের। ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ভেসে উঠল তার ট্যুইট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মেলবোর্ন: এই ম্যাচের আগে ভারতের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান জানিয়েছিলেন মেলবোর্নে কঠিন লড়াই হবে, কিন্তু শেষ পর্যন্ত জিতবে ভারত। তিনি বলেছিলেন বাবরের পেছনের পা টার্গেট করলে সফল হতে পারেন আরশদীপ। সেটাই হয়েছে। ভবিষ্যৎ বাণী মিলে গিয়েছে ইরফান পাঠানের। ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ভেসে উঠল তার ট্যুইট।
ভারতের জয়ের সেলিব্রেশানে মাতোয়ারা পাঠান এবং সানি
ভারতের জয়ের সেলিব্রেশানে মাতোয়ারা পাঠান এবং সানি
advertisement

আরও পড়ুন - মেলবোর্ন টু কলকাতা! নয় হাজার কিলোমিটার দূরে বিরাটের স্বপ্নের ইনিংসে 'পাগল' হয়ে গেলেন অনুষ্কা

সেখানে তিনি লিখেছেন, পাকিস্তানিদের বলছি, কেমন গেল পড়শিদের রবিবারের বিকেলটা? সব ঠিক আছে তো? ভারত বনাম পাকিস্তান ম্যাচ দীর্ঘ সময় পর্যন্ত ছিল পাকিস্তানের দিকে। ম্যাচের ১৪ ওভার পর্যন্ত দেখে মনে হচ্ছিল ভারতের পক্ষে এই ম্যাচ হার বাঁচানো কঠিন।

advertisement

কিন্তু তারপর কি হয়েছে সকলেই দেখেছে। একটি ভিডিও পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে শেষ বলে যখন অশ্বিন রান নিয়ে দলকে জেতালেন, তখন গ্যালারিতে শিশুর মত লাফাচ্ছেন সুনীল গাভাসকার। তার পাশে দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন শ্রীকান্ত। আর ইরফান পাঠান উত্তেজিত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের উত্তাপ বাংলা জুড়ে! আরও জোরদার নিরাপত্তা ব্যবস্থা... হাওড়া ব্রিজে চলছে নাকা চেকিং
আরও দেখুন

তিন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটারকে দেখে আনন্দে মশগুল ভারতীয় ভক্তরা। তাদের রবিবারের সেলিব্রেশন যেন আরও বেড়ে গেল। পরে সুনীল গাভাসকার জানিয়েছেন এরকম জয় ভাবা যায় না। স্বপ্নের ইনিংস বিরাট কোহলি উপহার দিয়েছেন। তবে হার্দিক পান্ডিয়ার অলরাউন্ড পারফরমেন্স ভুলে গেলে চলবে না। প্রতিযোগিতার প্রথম ম্যাচেই এমন কঠিন পরিস্থিতিতে জয় তুলে দিতে পেরে ভারতীয় দলের আত্মবিশ্বাস কয়েক গুণ বেড়ে যাবে সন্দেহ নেই।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
`পাকিস্তানিদের বলছি, কেমন লাগছে রবিবারের ছুটির দিন'? বাবররা হারতেই ট্রোল ইরফান পাঠানের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল