TRENDING:

রানের খিদে এখনও মেটেনি, রনজি সেমিতেও দুরন্ত সেঞ্চুরি সুদীপের, বড় স্কোরের লক্ষ্যে বাংলা

Last Updated:

Bengal vs Jammu And Kashmir: স্বপ্নের ফর্মে বাংলার সুদীপ কুমার ঘরামি। রনজি সেমিফাইনালেও দুর্দান্ত ইনিংস তরুণ ব্যাটারকে। অন্ধ্রের বিরুদ্ধে এক রানের জন্য ট্রিপল সেঞ্চুরি মিস করেছিলেন তিনি। সেই আক্ষেপ যেন জম্মু-কাশ্মীরের বিপক্ষে উগরে দিলেন সুদীপ কুমার ঘরামি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
স্বপ্নের ফর্মে বাংলার সুদীপ কুমার ঘরামি। রনজি সেমিফাইনালেও দুর্দান্ত ইনিংস তরুণ ব্যাটারকে। অন্ধ্রের বিরুদ্ধে এক রানের জন্য ট্রিপল সেঞ্চুরি মিস করেছিলেন তিনি। সেই আক্ষেপ যেন জম্মু-কাশ্মীরের বিপক্ষে উগরে দিলেন সুদীপ কুমার ঘরামি। প্রথম দিনের শেষে তিনি অপরাজিত ১৩৬ রানে, আর তাঁর দাপটেই ভর করে বড় ম্যাচে বাংলার স্কোর ২৪৯/৫। ধৈর্য ও নিখুঁত শট নির্বাচনে তিনি দলের ইনিংসের মূল শক্তি।
Sudip Gharami
Sudip Gharami
advertisement

চলতি রনজি ট্রফি সেমিফাইনাল শুরু হয়েছে রবিবার কল্যাণীতে। টসে জিতে জম্মু-কাশ্মীর বাংলা দলকে আগে ব্যাট করতে পাঠায়। সুদীপের পাশাপাশি অভিমন্যু ৪৯ ও শাহবাজ ৪২ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। কোয়ার্টার ফাইনালে ২৯৯ রানের বিশাল ইনিংসের পর সেমিতেও সুদীপের ধারাবাহিকতা প্রতিপক্ষকে চাপে রেখেছে।

জম্মু-কাশ্মীর দল প্রথমবার সেমিফাইনালে খেললেও লড়াইয়ে যথেষ্ট দৃঢ়তা দেখাচ্ছে। আকিব নবি ও সুনীল কুমার দুটি করে উইকেট নিয়ে বাংলার রান তোলার গতি কিছুটা থামান, আর আবিদ মুস্তাক একটি সাফল্য পান। শক্তিশালী বোলিং আক্রমণই তাদের মূল ভরসা, যা দিয়ে ম্যাচে ফিরতে চাইছে তারা। তবে সুদীপ ঠান্ডা মাথায় খুব ভালভাবে সামলান জম্মু-কাশ্মীরের অ্যাটাককে।

advertisement

আরও পড়ুনঃ IND vs PAK: অটুট থাকল ভারতের প্রতিবাদ! টি-২০ বিশ্বকাপেও পাকিস্তানের সঙ্গে ‘নো হ্যান্ডশেক’!

সেরা ভিডিও

আরও দেখুন
পুরুলিয়ার রঘুনাথপুর পৌরসভায় ‘অম্রুত-টু’ প্রকল্পে ৮৪ কোটি টাকার জল সরবরাহের উদ্যোগ
আরও দেখুন

বাংলা দলের কোচ লক্ষ্মীরতন শুক্লা-র তত্ত্বাবধানে এই মরশুমে এখনও হারেনি। পেস বিভাগে মহম্মদ শামি, আকাশ দীপ ও মুকেশ কুমার থাকায় প্রতিপক্ষ ব্যাটিং লাইন-আপ ভাঙার আত্মবিশ্বাস রয়েছে। ফলে ম্যাচের দ্বিতীয় দিনে বাংলার লক্ষ্য বড় স্কোর গড়া, আর জম্মু-কাশ্মীর চাইবে দ্রুত উইকেট তুলে ম্যাচের রাশ নিজেদের হাতে নিতে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
রানের খিদে এখনও মেটেনি, রনজি সেমিতেও দুরন্ত সেঞ্চুরি সুদীপের, বড় স্কোরের লক্ষ্যে বাংলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল