TRENDING:

Union Budget 2026 : এবারের বাজেটে দেশের ক্রীড়াক্ষেত্র কী পেল? মধ্যবিত্তের জন্য বড় ঘোষণা, খেলাধূলার খরচ নিয়ে আর ভাবতে হবে না!

Last Updated:

Budget 2026 : নির্মলা সীতারমণের ১ ঘণ্টা ২৫ মিনিটের কেন্দ্রীয় বাজেট পেশ। আর তাতে এবার ভারতীয় খেলাধুলোর জন্য বড়সড় ঘোষণা করা হল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: নির্মলা সীতারমণের ১ ঘণ্টা ২৫ মিনিটের কেন্দ্রীয় বাজেট পেশ। আর তাতে এবার ভারতীয় খেলাধুলোর জন্য বড়সড় ঘোষণা করা হল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, ভারতে তৈরি ক্রীড়া সরঞ্জামের চাহিদা আন্তর্জাতিক বাজারে বাড়ছে। অর্থাৎ, ভারতে তৈরি ক্রীড়সরঞ্জাম এবার গ্লোবাল স্তরে জনপ্রিয়তা পেতে পারে।
News18
News18
advertisement

অর্থমন্ত্রী এবারের বাজেটে ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতের জন্য বড়সড় ঘোষণা করেছেন। ভারতে যে কোনও ক্রীড়া সরঞ্জামের মূল্য কার্যত আকাশছোঁয়া। ফলে নিম্নবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষের খেলাধুলোর ইচ্ছে থাকলেও সাধ্য বাধ সাধে। খেলাধূলাকে অনেকে কেরিয়ার হিসেবে ভাবতে পারেন না।

এবার মধ্যবিত্তকে খেলাধূলার প্রতি আরও বেশি টানতে সরকারের বড় ভাবনা। অর্থমন্ত্রী বললেন, বিভিন্ন খেলাধুলোর প্রয়োজনীয় সরঞ্জাম যদি ভারতেই প্রস্তুত করা সম্ভব হয়, তা হলে সেটা সাধারণ মানুষের জন্য লাভজনক হবে। ক্রীড়সরঞ্জামের উপর ধার্য করে ছাড় দেওয়ার পাশাপাশি ভর্তুকি দিতে পারে সরকার।

advertisement

নির্মলা সীতারমন জানিয়েছেন, ‘খেলো ইন্ডিয়া’ মিশনের হাত ধরে দেশের ক্রীড়াক্ষেত্রে বড়সড় পরিবর্তন আসবে। ট্রেনিং সেন্টারের উন্নয়ন, কোচ এবং সাপোর্ট স্টাফদেরও উন্নতি-সহ লিগ আয়োজনের সুবিধার কথাও ভাবা হবে। পাশাপাশি ক্রীড়া পরিকাঠামো উন্নয়নে বাজেট বাড়ানো হয়েছে।

আরও পড়ুন: ৬৩ রানের ঝোড়ো ইনিংসে ৩টি বড় রেকর্ড! টি-২০ বিশ্বকাপের আগে ছন্দে ভারত অধিনায়ক

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরুলিয়া থেকে দিঘা যাওয়ার পরিকল্পনা? জেনে নিন সরাসরি নাইট বাসের সময় ও বিশেষ তথ্য
আরও দেখুন

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী জানান, ‘দেশের ক্রীড়াক্ষেত্রে রোজগার বাড়ানোই লক্ষ্য সরকারের। চাকরির সুযোগ আরও বাড়ানো হবে। আগামী দশকে ক্রীড়াক্ষেত্রকে আমূল বদলানোর জন্য খেলো ইন্ডিয়া মিশন শুরু করার প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ সরকার এই মিশনকে সামনে রেখেই দেশের ক্রীড়াক্ষেত্রের বিভিন্ন দিকে উন্নতির পরিকল্পনা করছে বলা যায়।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Union Budget 2026 : এবারের বাজেটে দেশের ক্রীড়াক্ষেত্র কী পেল? মধ্যবিত্তের জন্য বড় ঘোষণা, খেলাধূলার খরচ নিয়ে আর ভাবতে হবে না!
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল