এরকম পরিস্থিতিতে টিম ইন্ডিয়া কেন পাকিস্তানের বিরুদ্ধে খেলতে রাজি হচ্ছে, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন।অনেকে আবার বলছেন, বিসিসিআই কি ভারত সরকারেরও কথা শুনবে না! ২৬ জন নিরপরাধ পর্যটক প্রাণ হারানোর পর কী করে ভারত আবার পাকিস্তানের সঙ্গে খেলতে চায়! এই নিয়েও প্রশ্ন উঠছে।
আপাতত ভারত এবং পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সম্পর্কও একেবারে তলানিতে ঠেকেছে। এর মধ্যে ২০২৫ এশিয়া কাপের আসরেও (৯ থেকে ২৮ সেপ্টেম্বর) ভারত-পাক ম্যাচ নাও হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। তবে এশিয়া কাপ হচ্ছে। এরই মধ্যে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সামনে এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল।
advertisement
সৌরভ বলেছিলেন, ‘এই ব্যাপারে কোনও সমস্যা নেই। দুই দেশের মধ্যে খেলা অবশ্যই হওয়া উচিত। তবে পহেলগাঁওয়ের মতো ঘটনা যেন আর না ঘটে, সেটাও নিশ্চিত করতে হবে। সন্ত্রাসবাদের সঙ্গে কোনও আপোষ করা যাবে না। তবে এটাও বুঝতে হবে, খেলার মাঠে যেন রাজনীতির ছায়া না পড়ে! আমার ব্যক্তিগতভাবে মনে হয়, ভারত এবং পাকিস্তানের মধ্যে খেলা অবশ্যই চলা উচিত।’
আরও পড়ুন- ‘Go F*** Off’! হঠাৎ ক্ষেপে গিয়ে মাঠেই অশ্রাব্য গালিগালাজ করলেন গম্ভীর, কার উপর রেগে গেলেন?
সৌরভ গঙ্গোপাধ্যায় এমন মন্তব্য করার পর ব্যাপক জনরোষের মুখে পড়েছিলেন। তার পরওই সৌরভ নিজের বক্তব্য থেকে কিছুটা পিছু হটলেন। তিনি এবার বলেছেন, ‘ভারত-পাকি ম্য়াচ সবসময়ই কেন্দ্রীয় সরকারের অনুমতির উপর নির্ভর করে থাকে। কেন্দ্রীয় সরকার যদি টিম ইন্ডিয়াকে এই ম্য়াচ খেলার অনুমতি দেয়, তা হলে অবশ্যই ম্যাচ হবে। কিন্তু সন্ত্রাসবাদ অবশ্যই বন্ধ হওয়া উচিত। সরকার অনুমতি দিলে ম্যাচ হবে। এখানে আর কারও কিছু তো বলার নেই।’
