আইপিএল ২০২০-র সময় অবসর নিয়ে প্রশ্ন করা হলে ধোনি “নিশ্চিতভাবে নয়” বলে চমক দিয়েছিলেন। সেই সময় থেকেই প্রতি মরশুমে তাঁর ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা তৈরি হয়। এবার চিপকের প্রি-সিজন অনুষ্ঠানে ধোনিকে আরও ১০ বছর খেলার অনুরোধ জানালেন সিভাকার্তিকেয়ান। উপস্থিত দর্শকরা এই মুহূর্তে উচ্ছ্বসিত হয়ে ওঠেন।
এই অনুরোধের পর এমএস ধোনি হাসতে হাসতে বলেন, “ওটা খুব কঠিন।” সিভাকার্তিকেয়ান হাল ছাড়েননি এবং বলেন, “আপনার ফিটনেসে এটা সহজ বলেই মনে হয়।” ধোনি পরবর্তী মুহূর্তে স্বাভাবিকভাবে জবাব দেন, “ফিটনেস এখন কমছে, বাড়ছে না, তবুও চেষ্টা করতে পারি।” এই কথায় আবারও দর্শকরা উল্লাসে ফেটে পড়েন।
advertisement
আরও পড়ুনঃ KKR News: ১৮ বছরের বিশ্বচ্যাম্পিয়ন বোলার আসছে কেকেআরে! বড় চমক দিতে তৈরি কলকাতা! জেনে নিন বিস্তারিত
চেন্নাই সুপার কিংস আইপিএল ২০২৬-এর অভিযান শুরু করবে ৩০ মার্চ। প্রথম ম্যাচে তারা গুয়াহাটির বরসপাড়া ক্রিকেট স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে। এম এস ধোনির উপস্থিতি দলের জন্য বড় প্রেরণা এবং ভক্তদের জন্য উচ্ছ্বাসের কারণ হয়ে থাকবে। ধোনিকে আরও একবার ২২ গজে দেখার জন্য মুখিয়ে রয়েছেন ‘থালার’ কোটি কোটি ভক্তরা।
